Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে দল চোট সমস্যায় জর্জরিত আর সেখানে দলের মেন্টর ডোয়েন ব্র্যাভোর এহেন কাণ্ড মানতে পারছেন না কলকাতার সমর্থকরা (KKR)।
আবারও বিতর্কে ডোয়েন ব্র্যাভো (KKR)
আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। বিশেষ করে পেস বোলিং নিয়ে। একের পর এক ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাচ্ছেন টুর্নামেন্টের বাইরে। আবার কেউ কেউ কবে যোগ দেবেন দলে কেউ জানেন না। আসন্ন আইপিএল-এর আগে বলা যায় চোট সমস্যায় নাজেহাল শাহরুখ খানের দল। আর দলের এই চরম বিপদের সময় দলের মেন্টরের এমন আচরণ মেনে নিতে পারছেন না কলকাতার সমর্থকরা (KKR)।
চোটের কারণে গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। এরপর আকাশ দীপকে তাঁর পরিবর্ত ভাবা হলেও তিনি চোটের কারণে ছিটকে গিয়েছেন। অন্যদিকে মাথিশা পাথিরানাও অনিশ্চিত। ফলে বলা যায় কেকেআর-এর পেস বিভাগ এই মুহূর্তে বিশ বাঁও জলে। আর এর মধ্যেই বিতর্ক বাড়িয়েছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। এমন সময় টিমের সঙ্গে না থেকে প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের ইভেন্টে যোগ দিয়েছেন তিনি। এর কারণেই কলকাতার সমর্থকদের ক্ষোভের মুখে ব্র্যাভো। সমর্থকদের প্রশ্ন এই সময় তাঁর কোনটা বেশি গুরুত্বপূর্ণ।

কলকতার জন্য এই সময়টা খুব কঠিন। আর সেই কারণেই সমর্থকরা আশা করছিলেন দলের সাপোর্ট স্টাফরা পুরো মনোযোগ দেবেন টিমের ফিটনেস বাড়াতে এবং বাকি বোলিংয়ের ধার বাড়াতে। কিন্তু সেই সময় বিপক্ষের ইভেন্টে যোগ দেওয়া নিয়ে হতাশ সমর্থকরা।

আরও পড়ুন: Share Market: সপ্তাহের শুরুতে বাজার নিয়ে কী ইঙ্গিত রয়েছে?
চেন্নাইয়ে CSK-র ওই ইভেন্টে অনুষ্ঠানে ব্র্যাভোর উপস্থিতির ছবি ও ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর তারপর থেকেই ক্ষেপেছে ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সমর্থকরা। একজন লেখেন, ‘ব্র্যাভোকে যেন KKR থেকে হাইজ্যাক করা হয়েছে।’ আবার একজন ব্র্যাভোকে কলকাতা শিবিরে চেন্নাইয়ের গুপ্তচর বলেও কটাক্ষ করেন। একজন সরাসরি চেন্নাইকে অনুরোধ করেন তাঁরা যেন ব্র্যাভোকে দলে নিয়ে নেয় স্থায়ীভাবে। এহেন অবস্থায় ব্র্যাভোর আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকরা। যদিও এই বিষয়ে কলকাতা নাইট রাইডার্স এবং ব্র্যাভোর তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি (KKR)।


