Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯ কোটি টাকার ক্রিকেটারকে আইপিএলে দলে নিয়েছে কলকাতা। তারপরেই তার আইপিএল-এ খেলা নিয়ে তৈরি হল সংশয় (KKR)।
গোটা মরশুমে মুস্তাফিজুরকে দলে পাবে কলকাতা? (KKR)
২০২৬ সালের আইপিএল-এ কলকাতার জার্সিতে গোটা মরশুমে হয়ত দেখা যাবে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন এমনটাই দাবি করছে। তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী আগামী ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আইপিএল-এর বেশ কয়েকটি ম্যাচে উপস্থিত থাকবেন না মুস্তাফিজুর (KKR)।
আগামী বছরের আইপিএল-এর আগে অনুষ্ঠিত মিনি নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছে কিং খানের দল। পাশাপাশি দলে রয়েছেন শ্রীলঙ্কান তারকা পেসার মাথিশা পাথিরানা। ১৮ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা। দুজনের মিলিত শক্তিতে পেস শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছিল তবে মুস্তাফিজুরকে যদি পুরো মরশুমে না পায় কলকাতা তবে সেক্ষেত্রে বিকল্প পথ ভাবতে হবে KKR-কে।

আইপিএল-এর সূচির সঙ্গে বাংলাদেশের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সুচি এক হয়ে যাওয়ার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে (KKR)।
আরও পড়ুন: Tollywood News: সমকামী প্রেমের গুঞ্জন! সুচন্দ্রা–রিয়া চর্চায় ফের দিশা গঙ্গোপাধ্যায়?
তবে আইপিএল সূচির সঙ্গে বাংলাদেশের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি মিলে যাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। আইপিএল চলবে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। যদিও মুস্তাফিজুর বাংলাদেশের নিয়মিত ওয়ানডে দলে খুব একটা সুযোগ পান না। তবে টি-টোয়েন্টি দলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।
রিপোর্টে আরও বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে আংশিক ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেবে। যার ফলে তিনি ওয়ানডে সিরিজে অংশ নেবে না, শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজে খেলবে এবং তারপর যোগ দেবেন আইপিএল-এ। তবে মিনি নিলামে মুস্তাফিজুর ছাড়াও দলের আরও দুই তারকা ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার দিকেও নজর থাকবে (KKR)।


