Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে সব ফ্র্যাঞ্চাইজি তাদের দল গোছাতে ব্যস্ত। তবে সম্প্রতি যে বড় আপডেট সামনে আসছে তাতে কলকাতাকে বিদায় জানাতে চলেছেন ড্রে রাস (Andre Russell)।
কলকাতার হয়ে থামল রাসেল ঝড় (Andre Russell)
পরের মরশুমে আইপিএল-এ নামার আগে ঢেলে দল সাজাতে চাইছে কলকাতা। সেই মতো বদল করা হয়েছে কোচ, সহকারি কোচ সহ বোলিং কোচকে। কোচের ভূমিকায় দেখা যাবে অভিষেক নায়ারকে। তাঁর ডেপুটি হিসেবে দলে থাকছনে শেন ওয়াটসন। বোলিং কোচ হিসেবে দলে যুক্ত হয়েছেন টিম সাউদি। তবে কলকাতার বহুদিনের ভরসার নাম আন্দ্রে রাসেল। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবাই চেনেন তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য (Andre Russell)।
আরও পড়ুন: Gold Rate: বিয়ের মরশুমে কমল সোনার দাম?
কলকাতার হয়ে বহু ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে ড্রে রাস। তবে গুঞ্জন চলছিল বহুদিন ধরেই যে পরের মরশুমে হয়ত কলকাতার জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। তিনি বিগ হিটার। আবার বোলারও বটে। কলকাতা নাইট রাইডার্সের অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। গুঞ্জন সত্যি হল। সেই আন্দ্রে রাসেলকে ছেড়েই দিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ আগামী বছরের আইপিএলে কেকেআর শিবিরে দেখা যাবে না ক্যারিবিয়ান তারকাকে। (Andre Russell)।

অবশেষে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল দলকে। তবে এই খবরে মন ভেঙেছে সমর্থকদের। কলকাতার জার্সি গায়ে তিনবার ট্রফি জেতা তারকা এবার অন্য কোন দলে যাচ্ছেন বা তাঁর জায়গায় কে দলে আসছেন সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। (Andre Russell)। আন্দ্রে রাসেল ছাড়াও কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ার, অনরিখ নর্ৎজে, কুইন্টন ডি কক এবং মইন আলিকে ছেড়ে দিয়েছে। নাইটদের হাতে থাকবে ৬৪.৩ কোটির বিশাল অঙ্ক। কলকাতা নাইট রাইডার্স IPL ২০২৬-এর মিনি নিলামে যাবে ১৩টি খালি স্লট নিয়ে।


