Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিন অ্যালেনের আউট নিয়ে বাড়ছে বিতর্ক (KKR vs LSG)।
প্রশ্নের মুখে আম্পায়ারিং (KKR vs LSG)
পিটার পার্কার একদিকে যখন স্পাইডারম্যান হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেছে এবং নিজের শক্তির দায়িত্ব সম্পর্কে অবগত সেই সময় নিজের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় এক বৈজ্ঞানিকের আত্মপ্রকাশ হচ্ছে ডক্টর অক্টোপাস হিসেবে। কিন্তু যখন সে মানবিক শক্তির বেড়া ভেঙে অতিমানবীয় শক্তির অধিকারী। তখন সে নিজের শক্তির অপপ্রয়োগের কারণে হয়ে উঠল ভিলেন। সুতরাং একদিকে যেমন হিরো বা নায়কের উত্থান হয় ঠিক সেই সময়েই কালের নিয়মে জন্ম নেয় ‘খলনায়ক’। যার পর সবার মধ্যে তর্ক চলতে থাকে সেই দুই চরিত্রকে নিয়ে। চলতি আইপিএল-এ কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচেও ঘটল এমন কিছু ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক (KKR vs LSG)।
৯ এপ্রিল ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। টানটান ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দলের হয়ে মুকুল এক অতিমানবীয় ইনিংস খেলে এই ম্যাচের হিরো। কিন্তু একদিকে যেমন নতুন হিরোর জন্ম হল গল্পের চাহিদা মতো জন্ম হল খলনায়কের। আর সেই ভিলেন এই দিনের ম্যাচে আম্পয়ারের একটি সিদ্ধান্ত। যার একটি সিদ্ধান্ত থেকেই জন্ম নিয়েছে বিতর্ক।
টসে হেরে কলকাতা প্রথম ব্যাট করতে নামে। এই ম্যাচে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী লড়াই চালালেও শুরুতেই ধাক্কা খেয়েছিল নাইট শিবির। ৯ রানে আউট হয়ে ফিরতে হয় ফিন অ্যালেনকে। কিন্তু তাঁর আউট নিয়েই ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই মুহূর্তে জোর চর্চায় এই ম্যাচে আম্পয়ারের সিদ্ধান্ত। কারণ অনেকের মনেই প্রশ্ন একটি যে আদৌ কি অ্যালেন আউট ছিলেন? কারণ অ্যালেনের ক্যাচ ধরার সময় LSG-র ফিল্ডার দিগ্বেশ রাঠির পা বাউন্ডারি লাইনে টাচ করেছিল বলেই দাবি অনেকের। তারপরেও আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার আর এরপরেই চটেছেন কেকেআর সমর্থকরা। কারণ যদি ওপেনিং জুটিতে আরও কিছু রান আসতো তাহলে হয়ত ম্যাচের ছবি পাল্টালেও পাল্টাতে পারত (KKR vs LSG)।
এই ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ওভারে। পরপর দুটি চার মেরে ৯ রানে ব্যাট করছিলেন অ্যালেন। প্রিন্স যাদবের বলে বড় শট মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় ডিপ থার্ডম্যানে। সেখানে ফিল্ডিং করছিলেন দিগ্বেশ রাঠি। তিনি কিছুটা পিছিয়ে গিয়ে সেই ক্যাচ ধরেন। কিন্তু সেই মুহূর্তে বেশি না ভেবেই আউট ঘোষণা করেন আম্পায়ার। এই সিদ্ধান্ত নিয়েও রাহানে বা অ্যালেন কেউই কোনও আবেদন জানাননি।

কিন্তু এরপরেই আসে আসল টুইস্ট। একাধিক রিপ্লে দেখে বিশেষজ্ঞদের মনে হয় যে বাউন্ডারি লাইনে পা ঠেকেছিল রাঠির। তবে সঙ্গে-সঙ্গেই মাঠের ভিতরে আসেন তিনি। এরপরেই এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: Election 2026: প্রধানমন্ত্রীকে কটাক্ষ, পাল্টা তোপ বিজেপির, ওন্দায় চড়ছে রাজনৈতিক পারদ!
অ্যালেন আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন নাইট সমর্থকরা। যেখানে একটা ওয়াইড বা নো বল সঠিক কিনা সেটা দেখার জন্য অনেকক্ষণ সময় নেন, সেখানে অ্যালেনকে আউট দেওয়ার আগে কেন ভাল করে খতিয়ে দেখা হল না। এই প্রশ্ন উঠছে বারবার। এর পাশাপাশি কেন রিপ্লে দেখলেন না থার্ড আম্পায়াররা, সেটা নিয়েও বাড়ছে জল্পনা।
তবে এই প্রথম নয়। চলতি আইপিএল-এর প্রথম ম্যাচেই ফিল সল্ট যে ভাবে ক্লাসেনের ক্যাচ নিয়েছিলেন, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বৃহস্পতিবার কেকেআর-এর হারের পরে অ্যালেনের এই বিতর্কিত আউট নিয়ে এই মুহূর্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া (KKR vs LSG)।


