Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ প্রথম তিন ম্যাচের মধ্যে এখনও জয়ের মুখ দেখতে পারেনি শাহরুখ খানের দল। এই ম্যাচে জয় ফেরার আশা কলকাতার সমর্থকদের (KKR vs LSG)।
প্রথম জয়ের খোঁজে নাইট বাহিনী (KKR vs LSG)
একদিকে বৃষ্টির ভ্রুকুটি আর অন্যদিকে আগের দুই ম্যাচ হারের জ্বালা নিয়ে ইডেনে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে নাইট শিবির। এখনও পর্যন্ত তিন ম্যাচে নাইটদের পয়েন্ট এক। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে এই ইডেনেই ভেস্তে যাওয়ার ফলে এক পয়েন্ট জোটে কলকাতার ভাগ্যে। তবে কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য ঘরের মাঠে জয় লাভ করে দুই পয়েন্ট অর্জন করা। কিন্তু কাজটা যে খুব একটা সুবিধার হবে এমনটা নয় কারণ বিপক্ষ দলের পেসার সামি কাঁটা হয়ে উঠতে প্রস্তুত নাইটদের বিরুদ্ধে (KKR vs LSG)। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লখনৌ অধিনায়ক।
এই মুহূর্তে কেকেআর-এর ব্যাটিং এবং বোলিং দুই বিভাগ নিয়েও সমস্যায় পড়তে হয়েছে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বোলিং ব্যর্থতা দেখা গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে কেকেআর-কে। অন্যদিকে রাহানেকে যেমন সমালোচনার মুখে পড়তে হয়েছে নিজের স্ট্রাইক রেট নিয়ে তেমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে ম্যাচে নেওয়া তাঁর সিদ্ধান্ত নিয়েও। তৃতীয় ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও কেন তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এখনও অজানা। সেই ম্যাচেও ২৫ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল নাইট বাহিনী। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় আখেরে লাভ হয়েছে বলেই কটাক্ষ করছেন সমর্থকরা। অনেকের মতে নাহলে হারের হ্যাটট্রিক হত নাইট বাহিনীর।

একদিকে দলের সামগ্রিক ব্যর্থতা আর অন্যদিকে সবথেকে দামি তারকা গ্রিন এখনও পর্যন্ত পুরো ফ্লপ। হর্ষিত রানা, পাথিরানার চোটের কারণে নেই দলে। সেই কারণের দল অনেকটাই ভরসা করছে গ্রীনের উপর কিন্তু এখনও পর্যন্ত তিনি যা পারফর্ম করেছেন তাতে তাঁকে যে দাম দিয়ে দলে নেওয়া হয়েছে সেই অর্থ এখন মনে হচ্ছে বড্ড বেশি। এমনকি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যতক্ষণ না পর্যন্ত বলছে গ্রিন সম্পূর্ণ ফিট ততক্ষণ অব্দি তাঁর বোলিং করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবু এই মুহূর্তে স্পষ্ট নয় যে এই ম্যাচে তাঁকে বল করতে দেখা যাবে (KKR vs LSG)।

অন্যদিকে নারিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যার কারণে দলকেও সমস্যায় পড়তে হচ্ছে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফর্ম নেই বরুণ চক্রবর্তীও। এই মুহূর্তে এইসব ব্যর্থতা কাটিয়ে কলকাতার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। আগের ম্যাচে দলের মালিক শাহরুখ খানের মুখেও ফুটে উঠেছিল হতাশার ছাপ। তবে এই ম্যাচে দলে নারিন ফিরলেও এই ম্যাচেও চোটের কারণে ফিরতে পারলেন না বরুণ। প্রসঙ্গত আগের ম্যাচে এই জুটি চোটের কারণে ছিল না প্রথম একাদশে।
বিপক্ষ দলের ব্যাটিং লাইন-আপ যেমন শক্তিশালী। তেমনই স্ট্রং তাঁদের বোলিং। বোলিংয়ের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন সামি। বাংলার এই তারকা পেসার এই মুহূর্তে রয়েছেন দুরন্ত ফর্মে। আগের ম্যাচে একদিকে যেমন নিয়েছেন উইকেট তেমন করেছেন ১৮টি ডট বল। যারপর তাঁর জাতীয় দলে ফেরার দাবি আরও জোরালো হয়েছে।
ইডেন সামির পরিচিত মাঠ। রঞ্জিতেও তিনি ছিলেন দুরন্ত ফর্মে। বাংলাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই তারকা পেসার। আগের ম্যাচে তাঁকে বোলিংয়ের নতুন কায়দাও রপ্ত করতে দেখা গিয়েছে। সুতরাং কলকাতার ব্যাটিং লাইন-আপের কাছে সামি আজ সবথেকে বড় কাঁটা হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট সমর্থকরা (KKR vs LSG)।
কেকেআর-এর প্রথম একাদশ
ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রোভমান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, অনুকূল রায়, নভদীপ সাইনি, কার্তিক ত্যাগী (KKR vs LSG)।


