Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে (KKR vs PBKS)।
বার্টলেটের আউট সুইং থেকে কলকাতার ত্রাণকর্তা বৃষ্টি (KKR vs PBKS)
আজ কলকাতার কাছে কার্যত দুটো চ্যালেঞ্জ। একদিকে চলতি আইপিএল-এ জয়ে ফেরা আর অন্যদিকে হারের হ্যাটট্রিক বাঁচানো। ক্রিকেটের নন্দন কাননে সমর্থকদের ভিড় তখন উন্মাদনায় ভরা। তাঁদের প্রিয় দলকে সমর্থনে গলা ফাটাচ্ছেন অগুণিত সমর্থক। একদিকে যখন অর্শদীপ সিং বল করার প্রস্তুতি নিচ্ছেন তখন নাইটদের হয়ে ওপেন করতে নামছেন অধিনায়ক রাহানে এবং নিউ জিল্যান্ড তারকা ফিন অ্যালেন (KKR vs PBKS)।

শুরুতেই ব্যাকফুটে চলে যায় নাইট বাহিনী। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন বার্টলেট। ফিন অ্যালেন ও গ্রিনকে ফিরিয়ে দেন এই বোলার। ফিন অ্যালেন ফেরেন ৬ রানে এবং সবচেয়ে দামি অজি তারকা অলরাউন্ডার ফেরেন মাত্র ৪ রানে। এত টাকা দিয়ে দলে নেওয়ার পর তাঁর কাছ থেকে এমন হতাশাজনক পারফরম্যান্স প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে নাইট কতৃপক্ষকে। ২৫ রানে ২ উইকেট হারিয়ে কলকাতা রীতিমত ধুঁকছে। পূর্বাভাস ছিলই আর সেই মতো বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।

আরও পড়ুন: US Immigration: মার্কিন অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন: ট্রাম্পের আমলে বেড়েছে দমন, রিপোর্টে প্রকাশ
আগেই পূর্বাভাস ছিলই। সেই মতো প্রথম ইনিংসের চতুর্থ ওভার চলাকালীন বৃষ্টি নামে। প্রসঙ্গত আগের মরশুমেও কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় আর এবারও সেই বৃষ্টির থাবায় থমকাল ম্যাচ। দিন মাঠে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানা খান। কিন্তু তিনি যখন মাঠে এলেন তখন বৃষ্টির জন্য গোটা মাঠ ঢাকা। তাঁকে দলের CEO ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তবে বৃষ্টির কারণে হয়ত কলকাতার সাপে বর হলো। নাহলে যেভাবে উইকেট হারিয়ে ধুঁকছিল তাতে হারের হ্যাটট্রিক হলেও হতে পারত বলেই মনে করছেন সমর্থকরা (KKR vs PBKS)।


