Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাইট শিবিরে প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন অভিষেক নায়ার। এবার যোগ দিলেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক (Kolkata Knight Riders)।
কলকাতা নাইট রাইডার্সের নতুন ফিল্ডিং কোচ (Kolkata Knight Riders)
ক্রিকেটপ্রেমীদের নজর এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। তবে বিশ্বকাপ মিটলেই শুরু হবে আইপিএল। আর সেই সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা (Kolkata Knight Riders)।
২০২৫ সালের আইপিএল কলকাতার জন্য অত্যন্ত হতাশাজনক বছর ছিল। লিগ তালিকায় সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। পূর্ণ শক্তি নিয়ে নামার লক্ষ্যে কোচিং স্টাফে করা হয়েছে ঢালাও বদল। কোচের দায়িত্বে এবার রয়েছেন অভিষেক নায়ার। সহকারী কোচের পদে নিয়োগ করা হয়েছে প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসন। বোলিং কোচের দায়িত্বে রয়েছেন নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি। এবার ঘোষণা করা হলো দলের ফিল্ডিং কোচের নাম। কলকাতা শিবিরে এবার যোগ দিলেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক।

ভারতীয় দলের হয়ে কখনও সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করতেন দিশান্ত। তিন ফরম্যাট মিলিয়ে ১৫০-র বেশি ম্যাচ খেলেছেন এবং তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৩৩০০-এর বেশি রান। তবে মূলত নজর কেড়েছিলেন উইকেটকিপার হিসেবেই। IPL-এও রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি।
আরও পড়ুন: Hiran Chatterjee: বাবার নীরবতায় মায়ের পক্ষেই দাঁড়ালেন নিয়াসা
এর পরে কোচ হিসেবে নিজের কেরিয়ার সফল ভাবে গড়ে তোলেন দিশান্ত। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকদিন। যশস্বী, সঞ্জু, রিয়ান পরাগদের গড়ে তোলার পিছনে বড় ভূমিকা রয়েছে দিশান্তের। তবে গত মরশুমে IPL-এ খারাপ ফলের পরে তাঁর সাথে সম্পর্ক ছিন্ন করে রাজস্থান রয়্যালস। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ, কলকাতাকে আবার সাফল্য এনে দেওয়া।
কলকাতা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দিশান্ত ইয়াগনিক দলে আসায় কলকাতার আরও শক্তি বাড়তে চলেছে। দিশান্ত ইয়াগনিকের অভিজ্ঞতা এবং নিখুঁত প্রশিক্ষণ কেকেআর-কে সাফল্যের দিকে নিয়ে যাবে। নতুন মরশুমে নামার আগে দলের তরফ থেকে স্টাফদের বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সাপোর্ট স্টাফদের নেতৃত্বে থাকছেন অভিষেক নায়ার (হেড কোচ), শেন ওয়াটসন (সহকারী কোচ), টিম সাউদি (বোলিং কোচ) এবং আন্দ্রে রাসেল (পাওয়ার কোচ) (Kolkata Knight Riders)।’


