Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বিশ্বকর্মা পুজোর দিন সকালেই বড় ধাক্কা খেল কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)। বুধবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ওই লাইনের মেট্রো চলাচল। এর ফলে একসঙ্গে থমকে যায় আপ এবং ডাউন লাইন।

যাত্রীদের ভোগান্তি চরমে (Kolkata Metro)
সকাল থেকে ব্যস্ত সময়ে বহু যাত্রী হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড বা সেক্টর ফাইভ যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্টেশনে এসে বিভ্রাটের খবর জানতে পেরে বিপাকে পড়েন তাঁরা। কেউ কেউ বাধ্য হয়ে সড়কপথে যাতায়াত করেন, যা সময় ও খরচ দু’দিক দিয়েই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বকর্মার দিনে এমনিতেই রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকায় যাত্রীরা আরও বেশি দুর্ভোগে পড়েন।
কতক্ষন পরিষেবা বন্ধ ছিল! (Kolkata Metro)
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি পরিষেবা বন্ধ থাকে। মেট্রো কর্তৃপক্ষ জানায়, সমস্যার কারণ চিহ্নিত করার জন্যই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পরিষেবা পুনরায় চালু (Kolkata Metro)
বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ইঞ্জিনিয়ারদের উদ্যোগে হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত আংশিক পরিষেবা চালু হয়। তবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এখনও পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই পুরো পরিষেবা স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন: Bidhannagar Station: ভিড় নিয়ন্ত্রণে চালু হলো নতুন ট্রেন পরিষেবা?
অন্যান্য মেট্রো শাখাতেও সমস্যা (Kolkata Metro)
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) পরিষেবা নিয়ে বারবার সমস্যা দেখা দিচ্ছে। দেরিতে ট্রেন আসা, প্রযুক্তিগত ত্রুটি ইত্যাদি কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এতদিন গ্রিন লাইন ও ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর) তুলনামূলকভাবে নির্ভরযোগ্য ছিল। কিন্তু মঙ্গলবারের ঘটনাটি গ্রিন লাইন যাত্রীদের এবার চিন্তায় ফেলেছে।



