Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর সম্প্রসারিত নতুন (Kolkata Metro) তিনটি রুটে এখন যাত্রা আরও সুবিধাজনক। কারণ এই রুটগুলির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে শহরের দুটি প্রধান রেলস্টেশন হাওড়া ও শিয়ালদহ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে দূরপাল্লার ট্রেন বা বিমান ধরতে এখন অনেকেই মেট্রোকে বেছে নিচ্ছেন প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে। কিন্তু সমস্যা এক জায়গাতেই। মেট্রোর লাগেজ নীতিতে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। আর এই জায়গাতেই বাড়ছে বিভ্রান্তি এবং ভোগান্তি।
মেট্রোতে লাগেজ বহনের সীমা কত? (Kolkata Metro)
কলকাতা মেট্রোর পুরনো বিধি অনুসারে, একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি (Kolkata Metro) ওজনের মালপত্র নিয়ে মেট্রোতে যাতায়াত করতে পারেন। এটি ১৯৮৪ সালের কলকাতা মেট্রো লাগেজ রুল অনুযায়ী নির্ধারিত। নতুন রুট চালু হলেও এই নিয়মে কোনও আপডেট হয়নি। অর্থাৎ, মেট্রো ধরে কেউ যদি বিমানবন্দর যেতে চান, সঙ্গে যদি তাঁর ২০-২৫ কেজি ওজনের লাগেজ থাকে, তাহলে সেটা নিয়ম বহির্ভূত হয়ে যায়।
কীভাবে বড়সড় লাগেজ নিয়ে মেট্রো ধরা সম্ভব? (Kolkata Metro)
এদিকে বিমানে যাত্রার ক্ষেত্রে প্রতিটি যাত্রী সাধারণত ১৫ কেজি চেক-ইন ব্যাগেজ ও ৭ কেজি হ্যান্ডব্যাগ (Kolkata Metro) সঙ্গে নিতে পারেন। অতিরিক্ত লাগেজের জন্য টাকা দিয়ে তা বহনের সুযোগ থাকলেও, মেট্রোতে এখনও সে ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের সামনে দাঁড়াচ্ছে এক কঠিন প্রশ্ন-কীভাবে বড়সড় লাগেজ নিয়ে মেট্রো ধরা সম্ভব? নিয়ম না মেনে উঠলে জরিমানার ঝুঁকি, আর নিয়ম মানলে বিকল্প পরিবহণ ছাড়া উপায় নেই।
যাত্রীরা কী বলছেন?
যাত্রীদের একাংশ মনে করছেন, লাগেজ সীমা বাড়ালে ভিড়ে অতিরিক্ত চাপ পড়বে। বিশেষত অফিস টাইমে, যেখানে ট্রেনগুলো এমনিতেই উপচে পড়ে, সেখানে লাগেজের জন্য আলাদা জায়গা বরাদ্দ না থাকলে সমস্যা বাড়বে। আবার যাঁরা বিমানবন্দর বা হাওড়া-শিয়ালদহে যাতায়াতের জন্য নতুন মেট্রো রুট ব্যবহার করতে চান, তাঁরা বলছেন-যেহেতু এখন এই রুটগুলো বিমান ও ট্রেন স্টেশনের সঙ্গে সরাসরি যুক্ত, তাই সময় এসেছে লাগেজ বিধি পুনর্বিবেচনার।

আরও পড়ুন: Ganesh Chaturthi Tips: গণেশ আরাধনায় মেনে চলুন কিছু টিপস, দুর্ভাগ্য কাটিয়ে আসবে শুভ সময়
এখন কী করা উচিত?
মেট্রো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নতুন ঘোষণা করেননি। তবে ভবিষ্যতে যাত্রী স্বাচ্ছন্দ্য ও বাস্তবতার নিরিখে এই বিধি শিথিল করা হবে কি না, সে দিকেই তাকিয়ে শহরের যাত্রীরা। তাই মেট্রো ধরার আগে লাগেজের ওজন ভালোভাবে দেখে নিন। নাহলে বাড়তি ঝামেলা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।


