Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শহরের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মেট্রো রেল (Kolkata Metro)। দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রোর উপর নির্ভরশীল। কিন্তু এই সুবিধার সঙ্গেই জুড়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যা অনেক যাত্রী এখনও জানেন না বা গুরুত্ব দেন না। ফলে প্রায়ই দেখা যাচ্ছে অপ্রস্তুত যাত্রী, নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা, এমনকি আইনি জটিলতাও।

মেট্রোর বিস্তার, যাত্রীর ঢল (Kolkata Metro)
গত কয়েক বছরে শহরের পাতালপথের বিস্তার বহুগুণে বেড়েছে। শুধু শহরের মধ্যেই নয়, মফস্বল এলাকাতেও এখন পৌঁছে যাচ্ছে মেট্রো পরিষেবা। এর ফলে যাত্রীসংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে বিভিন্ন পেশার মানুষের যাতায়াত। এই বাড়তি যাত্রীদের মধ্যে অনেকেই প্রথমবার মেট্রো ব্যবহার করছেন। ফলে নিয়মকানুন সম্পর্কে অজ্ঞতা থেকেই তৈরি হচ্ছে সমস্যা।
অজান্তেই আইনভঙ্গ (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষের মতে, অধিকাংশ সমস্যার মূল কারণ অজ্ঞতা। অনেক যাত্রী এমন জিনিস বহন করেন, যা সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন, রাজমিস্ত্রিদের ব্যাগে থাকা সরঞ্জাম, কাঁচা মাছ বা মাংস, চারাগাছ, মদ বা দাহ্য পদার্থ, অনেকে আবার সচেতনভাবেই স্ক্যানিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ জানেন এগুলো নিয়ে ঢুকতে গেলে আটকানো হবে। আর তখনই তৈরি হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদ।
ধারালো অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জাম (Kolkata Metro)
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রোতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন ধারালো ও বিপজ্জনক বস্তু। এর মধ্যে রয়েছে, তরবারি, বড় মাংস কাটার ছুরি, ৪ সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি, কাঁচি, কুঠার, শাবল, হাতুড়ি, করাত, স্ক্রু-ড্রাইভার

বিস্ফোরক ও দাহ্য পদার্থ (Kolkata Metro)
মেট্রো একটি উচ্চ নিরাপত্তা পরিবহন ব্যবস্থা। তাই বিস্ফোরক বা দাহ্য পদার্থের ক্ষেত্রে রয়েছে একেবারে ‘জিরো টলারেন্স’। নিষিদ্ধ বস্তুগুলির মধ্যে রয়েছে, ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক, পেট্রোলিয়াম ও স্পিরিট, মদ ও অন্যান্য দাহ্য তরল
বিশেষ সতর্কতা (Kolkata Metro)
নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু রাসায়নিক ও জৈব পদার্থও নিষিদ্ধ করা হয়েছে। যেমন, অ্যাসিড, তেজস্ক্রিয় পদার্থ, বিষাক্ত রাসায়নিক, কাঁদানে গ্যাস, এগুলো যাত্রীদের জন্য যেমন বিপজ্জনক, তেমনই সামগ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা (Kolkata Metro)
অনেকেই অবাক হন, কিন্তু কিছু আপাত সাধারণ জিনিসও মেট্রোয় বহন করা যায় না। যেমন, মানবদেহের অংশ, কঙ্কাল বা ভস্ম, মৃত প্রাণীর দেহাবশেষ, সিল না করা কাঁচা মাংস বা মাছ, চারাগাছ বা সিলবিহীন উদ্ভিদ, এই নিষেধাজ্ঞাগুলি মূলত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার কারণে জারি করা হয়েছে।

আরও পড়ুন: BJP: বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, ৮ বিধায়ক বাদ, ১৪ জনের ভাগ্য ঝুলে
শুধু জরিমানা নয়, জেলও হতে পারে
নিষিদ্ধ বস্তু নিয়ে মেট্রোয় প্রবেশ করলে শাস্তি কিন্তু খুবই কঠোর। সর্বনিম্ন জরিমানা: ৫০০ টাকা সর্বোচ্চ শাস্তি: ৪ বছর পর্যন্ত কারাদণ্ড তাই বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে নিষিদ্ধ জিনিসের তালিকা টাঙিয়ে দিয়েছে। এর উদ্দেশ্য যাত্রীদের আগেই সচেতন করা। তবে শুধুমাত্র বিজ্ঞপ্তি দিলেই হবে না নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে হবে যাত্রীদের নিজে থেকে সচেতন হতে হবে নিয়ম মেনে চলতে হবে।



