Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকালে রবীন্দ্র সরোবর মেট্রো (Kolkata Metro) স্টেশনে এক অস্বস্তিকর ঘটনার জেরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ এক যাত্রী আচমকাই আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি আঁচ করে চালক জরুরি ব্রেক কষেন। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ওই যাত্রী গুরুতরভাবে আহত হন বলে জানা গিয়েছে।
বিদ্যুৎ সংযোগ বন্ধ (Kolkata Metro)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) ও নিরাপত্তারক্ষীরা। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে লাইনে নামানো হয় উদ্ধারকারী দল। আহত ব্যক্তিকে দ্রুত ট্র্যাকে থেকে সরিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য। ঘটনার পর স্টেশনে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

অফিসযাত্রীদের ভোগান্তি (Kolkata Metro)
এই ঘটনার সরাসরি প্রভাব পড়ে মেট্রো চলাচলে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ব্লু লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, ফলে অফিসযাত্রীদের ভোগান্তি বাড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন: Indian Space Breakthrough: কক্ষপথ থেকেই নজরদারি, ভারতের মহাকাশ শক্তিতে নতুন সংযোজন
স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, সাম্প্রতিক কালে ব্লু লাইনে এ ধরনের ঘটনা বেড়ে চলেছে, যার ফলে নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। কেউ কেউ জানান, প্রথমে ঠিক কী ঘটেছে তা বোঝা যায়নি, পরে ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়।


