Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সকালে ফের মেট্রোয় ঝাঁপ (Kolkata Metro Rail) এক ব্যক্তির। এই সুইসাইডের জেরে সাতসকালেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। দমদম স্টেশনে ঘটেছে এই ঘটনা। এর ফলে ব্লু লাইনে আংশিক ভাবে বন্ধ মেট্রো পরিষেবা। বর্তমানে গিরিশ পার্ক থেকে ক্ষুদিরাম পর্যন্ত চলছে এই মেট্রো।
গত শনিবারও একই ঘটনা (Kolkata Metro Rail)
গত শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এমজি রোড স্টেশনেও (Kolkata Metro Rail) একই ঘটনা ঘটে। শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। এই ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে আপ ও ডাউন- দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর থেকে দমদম এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলাচল শুরু হয়।

আরও পড়ুন: Narendra Modi: আসন্ন ভোটে মোদীর বঙ্গ-সফর কৌশল, নয়া নীতি বিজেপির…
বারবার ভোগান্তিতে যাত্রীরা
গত বৃহস্পতিবার দুপুর তিনটের পর কুড়ঘাট এলাকার নেতাজি মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটির পর ব্লু লাইনের মেট্রো পরিষেবা দীর্ঘক্ষণ আংশিকভাবে বন্ধ ছিল। আত্মহত্যার চেষ্টার জেরে আপ ও ডাউন-দুই দিকেই দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল সীমিতভাবে চালু ছিল। তখন শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা চালু করেছিল এবং নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল ঘিরে তদন্ত চালিয়েছিলেন।


