Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বড়দিন মানেই তিলোত্তমার রাজপথে উপচে পড়া ভিড়, আর সেই ভিড়ের বড় অংশটাই গিয়ে পৌঁছায় পার্ক স্ট্রিটে। উৎসবের এই আবহে সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ ও আনন্দদায়ক করতে বিশেষ উপহার কলকাতা মেট্রোর (Kolkata Metro)। আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে গভীর রাত পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) পরিষেবা (Kolkata Metro):
বড়দিনের দিন ব্লু লাইনে মোট ২২৪টি (১১২ আপ ও ১১২ ডাউন) ট্রেন চালানো হবে। সাধারণত ছুটির দিনে ট্রেনের সংখ্যা কম থাকলেও, উৎসবের কথা মাথায় রেখে পরিষেবায় কোনো খামতি রাখছে না কর্তৃপক্ষ (Kolkata Metro)। ওই দিন সকাল ৬টা ৫০ মিনিট থেকে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর দুই প্রান্ত থেকেই পরিষেবা শুরু হবে। বিকেলে মানুষের ভিড় সামলাতে দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
আরও পড়ুন:Kolkata High Alert: বড়দিন থেকে নিউ ইয়ার, উৎসবের আনন্দে কড়া পাহারা কলকাতায়
পার্ক স্ট্রিটে যারা অনেক রাত পর্যন্ত উৎসব কাটাবেন, তাঁদের জন্য সবথেকে বড় সুখবর হল শেষ মেট্রোর সময়। ওই দিন ব্লু লাইনে শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে: রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে।
গ্রিন লাইনের পরিষেবা (Kolkata Metro):
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) পরিষেবা: নদীর তলার মেট্রো বা ইস্ট-ওয়েস্ট করিডোরেও থাকছে বিশেষ সুবিধা। বড়দিনে এই লাইনে ২০১টি (১০১ আপ ও ১০০ ডাউন) পরিষেবা মিলবে (Kolkata Metro)। সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে। বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে মাত্র ৬ মিনিট ব্যবধানে। এছাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য, হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Arjun Singh: জগদ্দল গুলিকান্ডে বড় স্বস্তি অর্জুন সিংয়ের, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টের
মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) জানিয়েছে, ওইদিন ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। একইসঙ্গে বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, ময়দান, রবীন্দ্র সদন, রবীন্দ্র সরোবর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


