Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মীপুজো পর্ব পেরিয়ে ফের অফিস-কাছারি খুলতেই কলকাতা মেট্রোয় দেখা গেল পুরনো ছবিটাই (Kolkata Metro Update)। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া অংশের মেট্রো পরিষেবা হঠাৎ থমকে যায়। ব্যস্ত অফিস সময়ে এমন বিভ্রাটে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
কী কারণে থমকাল মেট্রো? (Kolkata Metro Update)
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে বিভ্রাটের নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, প্রযুক্তিগত ত্রুটি বা সিগন্যাল সংক্রান্ত সমস্যা থেকেই এই বিপত্তি ঘটেছে। সাম্প্রতিক সময়ে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল, যান্ত্রিক সমস্যা, সময়ানুবর্তিতার অভাব এসব কারণেই বারবার পরিষেবা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা।
সুপার হিট কলকাতা মেট্রো (Kolkata Metro Update)
পুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোর পরিষেবা ছিল এককথায় উত্তম ও নিরবচ্ছিন্ন। বিশেষ করে ব্লু লাইন শহিদের ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করেছে বিপুল যাত্রী নিয়ে। মেট্রোর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সমস্ত করিডোরে ৪৬.৫৬ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন।
কোন স্টেশন ছিল শীর্ষে? (Kolkata Metro Update)
সব মেট্রো স্টেশনের মধ্যে যাত্রী সংখ্যার নিরিখে শীর্ষে ছিল কালীঘাট স্টেশন ৪.০৬ লক্ষেরও বেশি যাত্রী। এরপরেই দমদম (৩.৯৫ লক্ষ), শোভাবাজার-সুতানুটি (২.৮৮ লক্ষ), শিয়ালদহ (২.৬৮ লক্ষ), এবং হাওড়া ময়দান (২.৬৫ লক্ষ)। এই বিপুল যাত্রীসংখ্যা স্পষ্ট করে দিয়েছে, শহরতলি থেকে কলকাতায় আসা মানুষের অন্যতম ভরসা এখন মেট্রোই।
ডিজিটাল টিকিটিংয়ে নতুন রেকর্ড (Kolkata Metro Update)
কাউন্টারে ভিড় এড়াতে বহু যাত্রী বেছে নিয়েছেন ডিজিটাল টিকিটিং।
- ৫.০১ লক্ষেরও বেশি যাত্রী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত AAMAR Kolkata METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছেন।
- একই সময়ে ১৮,৪৯৮টি নতুন স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে।
- নতুন স্কিমে ১.৫৯ লক্ষেরও বেশি স্মার্ট কার্ড পুনর্বিবেচনা করা হয়েছে।
- স্মার্ট কার্ডের মূল্য ১০০ টাকা কমানোয় কাউন্টারের ভিড় অনেকটাই কমেছে।
- পুজোর মরসুমে বিক্রি হয়েছে ৬৪৬টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড।
- TVM (Ticket Vending Machine) থেকেও বিপুল সংখ্যক টিকিট বিক্রি হয়েছে।
স্মার্ট কার্ড বিক্রিতে মাসওয়ারি বৃদ্ধি (Kolkata Metro Update)
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৮০,০০০-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, যা আগস্ট মাসের তুলনায় প্রায় ৩০,০০০ বেশি। এ থেকেই বোঝা যায়, যাত্রীরা ধীরে ধীরে ডিজিটাল এবং স্মার্ট টিকিটিংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
আরও পড়ুন: Bharti Singh: ভারতী পুত্র গোলার নতুন সঙ্গী! কবে আসছে খেলার সাথী?

যাত্রীদের ভিড় সামলাতে উদ্যোগ (Kolkata Metro Update)
৫ অক্টোবর, রবিবার পুজো শেষে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) এবং গ্রিন লাইন (সেক্টর ৫–হাওড়া ময়দান) উভয় করিডোরে অতিরিক্ত মেট্রো চালানো হয়। রবিবারের স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পর আরও ছ’টি বিশেষ ট্রেন (তিনটি আপ, তিনটি ডাউন) চালানো হয়। ট্রেনগুলির মধ্যে ব্যবধান রাখা হয়েছিল ২০ মিনিট, যাতে যাত্রীদের ভিড় সামলানো যায় এবং ফেরার সময় বাড়তি চাপ না পড়ে।



