Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ (Kolkata Naka Checking)। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১২ জনের, গুরুতর আহত কমপক্ষে ২৬ জন। বিস্ফোরণের পর থেকেই গোটা দেশে নড়েচড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে বড়সড় জঙ্গি চক্রের যোগ থাকতে পারে।
মেট্রো শহরগুলিতে জারি হাই অ্যালার্ট (Kolkata Naka Checking)
বিস্ফোরণের পর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশের সমস্ত মেট্রো শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তালিকায় রয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাই। প্রতিটি শহরে বাড়ানো হয়েছে বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রো স্টেশন এবং জনবহুল এলাকায় নিরাপত্তা নজরদারি।
ইডেনে টেস্ট ম্যাচ ঘিরে বিশেষ সতর্কতা (Kolkata Naka Checking)
কলকাতায় রবিবার অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। তাই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ইডেন গার্ডেন্সের চারপাশে। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে পুরো ময়দান এলাকা ঘিরে চলছে নাকা চেকিং ও মেটাল ডিটেকশন। দর্শক ও কর্মীদেরও একাধিক পর্যায়ে তল্লাশি করে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

কড়া নজরদারি জোরদার (Kolkata Naka Checking)
- হাওড়া ও শিয়ালদহ স্টেশন: RPF ও GRP যৌথভাবে শুরু করেছে কঠোর তল্লাশি অভিযান। প্রতিটি গাড়ি ও যাত্রীর লাগেজ পরীক্ষা করা হচ্ছে স্নিফার ডগের সাহায্যে।
- দক্ষিণ-পূর্ব রেল: খড়্গপুর স্টেশনেও চালানো হচ্ছে সমান কড়া নজরদারি।
- নিউ ফারাক্কা ও শিলিগুড়ি জংশন: রাজ্যের উত্তর ও দক্ষিণ প্রান্তে সমান্তরালভাবে চলছে তল্লাশি।
সীমান্তেও নাকা চেকিং (Kolkata Naka Checking)
হাওড়া ব্রিজ, কল্যাণী এক্সপ্রেসওয়ে, নিউ ব্যারাকপুর, সোদপুর, জাতীয় সড়ক ২ ও ৬-সহ একাধিক রাস্তায় চলছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে যাতে কেউ বেআইনি পথে প্রবেশ না করতে পারে।
শিলিগুড়িতে স্নিফার ডগে তল্লাশি (Kolkata Naka Checking)
উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতেও বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। তেনজিং নোরগে বাস টার্মিনাস, এনজেপি ও শিলিগুড়ি জংশন স্টেশনে স্থাপন করা হয়েছে মেটাল ডিটেকশন গেট এবং বোমা স্কোয়াড। প্রতিটি ব্যাগ ও ট্রলি তল্লাশি করছে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
আরও পড়ুন: Red Fort Blast 2025: পুলওয়ামার ডঃ উমরই কি সেই ‘মৃত স্টিয়ারিংম্যান’?
নাগরিকদের সতর্ক থাকার আহ্বান
রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের তরফে নাগরিকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে অপরিচিত বস্তু বা সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য সরকার।



