Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার রাজধনীর রাস্তায় নামলে মিলতে পারে বাড়তি ভিড় (Kolkata Traffic), বদলে যেতে পারে বহু গুরুত্বপূর্ণ রুটের যান চলাচলের নিয়ম। কারণ শহরজুড়ে আয়োজিত হচ্ছে দু’টি বড় অনুষ্ঠান একদিকে ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, অন্যদিকে ‘কলকাতা পোর্টাথন’। ফলে সাধারণ মানুষের অসুবিধা এড়াতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি হয়েছে বিশেষ নির্দেশিকা।
পাঁচ লক্ষ মানুষের ভিড়ের পূর্বাভাস (Kolkata Traffic)
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়েছে বিশাল গীতাপাঠ অনুষ্ঠান। আয়োজকদের দাবি, প্রায় পাঁচ লক্ষ মানুষের উপস্থিতিতে একযোগে গীতাপাঠ হবে রবিবার। ধর্মতলা ও ব্রিগেড চত্বরে সকাল থেকেই জনসমাগম বাড়বে বলে অনুমান। এই কর্মসূচির সূচি, সকাল ৮টা: সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা, সকাল ৯টা: মূল গীতাপাঠ কর্মসূচি শুরু এত বিশাল সংখ্যক মানুষের আনাগোনায় সকাল থেকেই ধর্মতলামুখী রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
ম্যারাথনকে ঘিরে বহু রাস্তায় বিধিনিষেধ (Kolkata Traffic)
রবিবার শহরে আরেক বড় আয়োজন ‘কলকাতা পোর্টাথন’ যেখানে অংশ নেবেন বহু দৌড়বিদ। এই ম্যারাথন চলাকালীন শহরের দক্ষিণ ও কেন্দ্রীয় অংশে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
যে রাস্তায় যান নিয়ন্ত্রণ থাকবে
১. জওহরলাল নেহরু রোড
- লেনিন সরণি থেকে এজেসি বসু রোড ক্রসিং পর্যন্ত যান নিয়ন্ত্রণ
- ম্যারাথন চলাকালীন শুধুমাত্র অনুমোদিত যান চলাচল
২. পণ্যবাহী গাড়ির জন্য বিশেষ নিষেধাজ্ঞা:
- ডাফরিন রোড
- খিদিরপুর রোড
- এজেসি বসু রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার পর্যন্ত)
- নিউ রোড
- হসপিটাল রোড
- লাভার্স লেন
- আলিপুর রোড
যান চলাচল বন্ধ থাকবে (Kolkata Traffic)
ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত রাস্তাগুলি সম্পূর্ণভাবে সাময়িকভাবে বন্ধ থাকবে—
- রেড রোড (উত্তরমুখী)
- গার্ডেনরিচ ফ্লাইওভার
- সিজিআর রোড
- খিদিরপুর রোডের অংশবিশেষ
- ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
- কুইন্সওয়ে
এছাড়াও, দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতাগামী রাস্তাতেও যান নিয়ন্ত্রণ থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট
সাধারণ মানুষের জন্য পরামর্শ
এই বিশাল দুই কর্মসূচির কারণে রবিবার সকালে রাস্তায় নেমে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। তাই, অপ্রয়োজনে ধর্মতলা ও ময়দান চত্বর এড়িয়ে চলাই ভালো, বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ, জরুরি প্রয়োজনে শহর পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে



