Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মানেই বাঙালির প্রাণের (Koushani Mukherjee) উৎসব আলো, আড্ডা, খাওয়া-দাওয়া আর গান-বাজনার জমজমাট সময়। আর সেই উৎসবের আমেজে এবার ধামাকা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি । আসছে তাঁর নতুন গান “সিঙ্গেল লাইফ”, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি করেছে তীব্র কৌতূহল।
নতুন লুক (Koushani Mukherjee)
সম্প্রতি প্রকাশ্যে এসেছে গানটির অফিসিয়াল পোস্টার (Koushani Mukherjee) এবং কৌশানির নতুন লুক। নীল শাড়িতে একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী, যা একেবারেই আলাদা এবং নজরকাড়া। স্টাইল এবং প্রেজেন্টেশনে রয়েছে নতুনত্ব, যা দেখে অনেকেই বলছেন ,এটা হয়ত এই পুজোর সবচেয়ে বড়ো হিট ডান্স হতে চলেছে।
মন কাড়বে নাচ (Koushani Mukherjee)
গানটি গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য (Koushani Mukherjee) , সুর দিয়েছেন কুন্তল দে । মিউজিক এবং কোরিওগ্রাফিতে রয়েছে একেবারে নতুন চমক, যা অনেকটাই দক্ষিণী ইন্ডাস্ট্রির চমক মনে করিয়ে দেয়। পুরো ভিডিওটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কারান আরিয়ান, যিনি জানিয়েছেন, “এই গানে অভিনেত্রী কৌশানি মুখার্জির পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনবদ্য ড্যান্স রয়েছে পুরো গানের ভিডিওতে, যেটা কৌশানি ছাড়া অন্য কেউ পারত না। পুরোপুরি পুজোর নাচের গানে এই গান মানুষের মন কেড়ে নেবে।”
আরও পড়ুন: DVC Water Release: মহালয়ার আগেই দামোদরে জলস্ফীতি, তর্পণে কড়া নজর প্রশাসনের!
‘সিঙ্গেল লাইফ’ গানটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’ এর ব্যানারে , যার নেপথ্যে রয়েছেন প্রযোজক সানি খান এবং প্রযোজনাতে অনুপ সাহা। এছাড়াও সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অনিমেষ ঘরুই এবং কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন সাহেব হালদার। ইতিমধ্যেই গানের শ্যুটিং শেষ হয়েছে এবং সামনে এসেছে গানের অফিসিয়াল পোস্টার ও অভিনেত্রী কৌশানির লুক।
প্যান্ডেল মাতানো
এই গান নিয়ে উচ্ছ্বসিত কৌশানি ( Koushani) নিজেই জানিয়েছেন, “পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই ‘সিঙ্গেল লাইফ’। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে ,আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে।”
গানটির গ্রাফিক্স, স্টাইলিং, ও নাচের কোরিওগ্রাফি সবকিছুই সাজানো হয়েছে, যেন পুজোর উচ্ছ্বাসকে তুলে ধরা যায় সে কথা ভেবেই। দর্শকদের জন্য এটি শুধু একটি মিউজিক ভিডিও নয়, বরং এক নতুন অভিজ্ঞতা।
শীঘ্রই মুক্তি পাবে
গানটি খুব শীঘ্রই মুক্তি পাবে ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কৌশানির ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনেকে বলছেন, এই গান হয়ত পুজোর সেরা ‘ উৎসবের গান’ হয়ে উঠতে চলেছে।


