Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে (KP Oli Sharma) আচমকা নাটকীয় মোড়। নতুন সরকার গঠনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি-কে। শনিবার ভোরে তাঁর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে আটক করে। একইসঙ্গে গ্রেফতার হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে ফের উত্তেজনা ছড়িয়েছে।
রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য (KP Oli Sharma)
সম্প্রতি নেপালে নির্বাচনের পর ক্ষমতায় এসেছে নতুন (KP Oli Sharma) সরকার। ১৬৫ আসনের নির্বাচনে বিপুল জয় পেয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সরকার গঠন করে এবং ব্যালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু সরকার গঠনের একদিনের মধ্যেই এই গ্রেফতারি রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

চাপের মুখে পদত্যাগ (KP Oli Sharma)
পটভূমিতে রয়েছে গত বছরের বহুল আলোচিত নেপাল জেনজি (KP Oli Sharma) প্রোটেস্ট। সেই সময় সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ এবং দুর্নীতির অভিযোগ ঘিরে তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা ভয়াবহ আকার নেয় এবং হিংসাত্মক সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়। ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ওলি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন সুশীলা কার্কি। সেই অস্থায়ী প্রশাসনের পর সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে।

রাজনৈতিক প্রতিহিংসা?
ওলি অবশ্য নিজের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি কোনও প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: গ্যাসের দাম না বাড়ালে প্রার্থী তুলে নেব, বিনপুরে গলা চড়ালেন অভিষেক!
সরকারি সূত্রে জানা গেছে, জেন জি আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা এবং মৃত্যুর ঘটনার দায় নির্ধারণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে এই মামলাকে ঘিরে নেপালের রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


