Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার প্রকাশিত (Krishna Kalyani) হয়েছে আসন্ন নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন কৃষ্ণ কল্যাণীর উপর। এই পরিস্থিতিতে শহরের দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করা এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
ঐক্যই শক্তি (Krishna Kalyani)
বৈঠকে উপস্থিত শহরের বিভিন্ন স্তরের (Krishna Kalyani) নেতারা একসুরে জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তাঁরা সবাই একজোট হয়ে দলের প্রার্থীর পাশে দাঁড়াবেন। কোনও রকম বিভাজন বা মতভেদ যাতে নির্বাচনী লড়াইয়ে প্রভাব না ফেলে, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কৃষ্ণ কল্যাণী নিজেও কর্মীদের উদ্দেশে দেন ঐক্যের বার্তা।

আরও পড়ুন: Dev-Rukmini: মেহেন্দিতে নাম লিখেই বিয়ের ইঙ্গিত দিলেন দেব- রুক্মিণী
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব
এদিনের বৈঠকে শুধু সংগঠনগত দিক নয়, প্রশাসনিক কিছু বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। বৈঠক শেষে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জেলা শাসক তনভীর আফজলের বদলি প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন।



