Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তিন প্রাক্তন ক্রিকেটারকে একসঙ্গে সম্মানিত করা হলো কর্নাটক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে (Rahul Dravid)।
চিন্নাস্বামীতে স্ট্যান্ড দ্রাবিড়-কুম্বলের নামে (Rahul Dravid)
কর্নাটক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সমানিত করা হলো ভারতের দুই প্রাক্তন কিংবদন্তি দ্রাবিড় এবং অনিল কুম্বলেকে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দু’টি স্ট্যান্ডের নামকরণ করা হল ভারতীয় দলের প্রাক্তন দুই ক্রিকেটারের নামে। একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামীর নামে। নিজেদের রাজ্য সংস্থার দেওয়া সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে (Rahul Dravid)।
কেএসসিএ সভাপতি ভারতের আরেক প্রাক্তনী ভেঙ্কটেশ প্রসাদ চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি স্ট্যান্ড দ্রাবিড় এবং কুম্বলের নামে করতে উদ্যোগী হন। সেই মতই টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এই নামকরণের কাজ সম্পূর্ণ হলো। শুক্রবার নিজেদের নামের দুই স্ট্যান্ড উদ্বোধন করেন দ্রাবিড় ও কুম্বলে।

দ্রাবিড় এবং কুম্বলের সঙ্গে ভারতীয় দলে দীর্ঘ দিনের সঙ্গী প্রসাদ, কেএসসি-এর সভাপতি হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেন। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই উদ্যোগ। শুক্রবার অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ‘এই মাঠটা আমার দ্বিতীয় বাড়ি। বাড়িতে যত সময় কাটিয়েছি, তার চেয়ে অনেক বেশি সময় সম্ভবত এই মাঠে কাটিয়েছি। এটা সেই জায়গা, যেটা আমাকে বহু আনন্দ দিয়েছে। আবার কষ্ট, হতাশাও দিয়েছে। তবে এই মাঠটাই আমায় সব কিছু দিয়েছে। এই মাঠই আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। এমন একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য কেএসসিএ-কে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। কারণ এই মাঠই তো আমার জীবন।’

আরও পড়ুন: Telangana: তেলেঙ্গনায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ভোররাতে চুল্লি ফেটে আগুন, আহত অন্তত ৬
নিজের রাজ্য এই সম্মানে খুশি কুম্বলেও। প্রাক্তন লেগ স্পিনার জানান, ‘আমাদের সকলের অবদান মিলিয়ে যেমন কেএসসিএ গড়ে উঠেছে, তেমন কেএসসিএও আমাদের গড়ে তুলেছে। কার নাম কোন স্ট্যান্ডে বা স্টেডিয়ামের কোথায় লেখা রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। অবদান স্বীকৃতি পাওয়াটাই আসল। স্টেডিয়ামে স্থায়ী ভাবে নাম লেখা হয়েছে। দ্রাবিড় এবং রঙ্গস্বামীর মতো দু’জন প্রাক্তনের সঙ্গে একই ভাবে সম্মানিত হতে পেরে বেশি ভাল লাগছে। কর্নাটক এবং ভারতের ক্রিকেটে ওদের বিশাল অবদান রয়েছে (Rahul Dravid)।’


