Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-২০ বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও টাটকা (Kuldeep Yadav Marriage) ভারতীয় ক্রিকেট দলে। সেই উচ্ছ্বাসের মধ্যেই ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দলের স্পিনার কুলদীপ যাদব। শনিবার, ১৪ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্রী তাঁর ছেলেবেলার বন্ধু বংশিকা চাড্ডা। উত্তরাখণ্ডের মুসৌরির ঐতিহ্যবাহী স্যাভয় হোটেলে বসছে এই বর্ণাঢ্য বিয়ের আসর। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ভারতীয় ক্রিকেটের বহু বর্তমান ও প্রাক্তন তারকার।
বিয়ের আসরে কারা? (Kuldeep Yadav Marriage)
সংবাদসূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপজয়ী (Kuldeep Yadav Marriage) দলের একাধিক সদস্য কুলদীপের বিয়েতে যোগ দেবেন। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও সেখানে দেখা যেতে পারে। দু’জনেই সম্প্রতি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে দীর্ঘদিন পর এই অনুষ্ঠানে আবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করা জসপ্রীত বুমরাহও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং ও তিলক বর্মার মতো তারকারাও আমন্ত্রিত।
বিয়ের অনাবিল আনন্দ (Kuldeep Yadav Marriage)
ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। শুক্রবার দেহরাদুনে পৌঁছে গিয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, বন্ধুর বিয়েতে যোগ দিতে পেরে তিনি খুবই আনন্দিত এবং অনুষ্ঠানে নাচ-গান ও উদযাপনের জন্য মুখিয়ে আছেন। জানা গেছে, দুই থেকে তিন দিনের জন্য পুরো ভেন্যু বুক করা হয়েছে।
আরও পড়ুন: Dubai Explosion: কেঁপে উঠল দুবাই, বুর্জ খালিফার আশেপাশে বিস্ফোরণ!
মিষ্টি প্রেমের পরিণতি
কুলদীপ ও বংশিকার সম্পর্কের গল্পও বেশ মিষ্টি। দুজনেই কানপুরের বাসিন্দা এবং ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। তাঁদের বাড়ির দূরত্বও খুব বেশি নয়। বংশিকা পেশায় বীমা সংস্থার কর্মী। গত বছর লখনউয়ে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। আসলে গত নভেম্বরেই বিয়ের পরিকল্পনা ছিল, কিন্তু বিশ্বকাপের ব্যস্ততার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এখন ক্রিকেটের সাফল্যের মধ্যেই নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন কুলদীপ।


