Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্রাবিড়ের পর রাজস্থানের নতুন কোচ হলেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার (Kumar Sangakkara)।
রাজস্থান রয়্যালসের নতুন কোচ (Kumar Sangakkara)
আইপিএল নিলামের আগে দলগুলি দিয়েছে বড় চমক। আগামী মরশুমে মাঠে নামার আগে কঠিন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে দলগুলিকে। রাসেল থেকে ডু প্লেসি, একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে দেখা গিয়েছে। তবে সবচেয়ে বড় চমক ছিল ট্রেড ডিলে জাদেজার জস্থান রয়্যালসে যোগ দেওয়া। এবার রাজস্থান আরও এক বড় ঘোষণা করলো। তাদের দলের সাথে যুক্ত হলেন আরেক কিংবদন্তি ক্রিকেটার। আসন্ন আইপিএল-এর আগে রাজস্থানের হেড কোচ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এর আগে এই দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। অগস্ট মাসে তিনি হেড কোচের পদ থেকে ইস্তফা দেন। এবার সেই জুতোয় পা গোলালেন এই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার (Kumar Sangakkara)।

রাজস্থান রয়্যালসের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত কুমার সাঙ্গাকারা। ২০২১ সাল থেকেই এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টরের পদে রয়েছেন তিনি। এ বার তাঁর দায়িত্ব আরও বাড়ল। কারণ, ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকেও সরানো হচ্ছে না তাঁকে। তাই এবার সাঙ্গাকারার সামনে জোড়া দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ। ২০২১-২০২৪ সাল পর্যন্ত কোচ ছিলেন তিনি। ২০২২ এবং ২০২৪ সালে দলকে প্লে-অফে তুলেছিলেন তিনি। এর মধ্যে ২০২২ সালে ফাইনাল খেলেছিল রাজস্থান।

আরও পড়ুন: Bengal: ফের বল হাতে জ্বলে উঠলেন সামি, ব্যাকফুটে অসম
নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আমরা IPL জিততে চাই, সেই লক্ষ্য পাল্টায়নি কখনওই। আমার কাছে প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচে সমান উত্তেজনা ও গুরুত্ব দিয়ে খেলা উচিত। কারণ কখনও কখনও বাইরে থেকে কোনও পরিস্থিতি দেখে অশান্ত মনে হয়, কিন্তু বাস্তবে তা নয়।’ কোচিং স্টাফদের মধ্যেও একাধিক বদল এনেছে RR শিবির। তবে সঞ্জু দল ছাড়ার পরে কে ক্যাপ্টেন হবেন, সে দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। গত মরশুমে ভাল ফল না করতে পারার কারণে এই ব্যাপক পরিবর্তন দলে। এখন সমর্থকরা তাকিয়ে আছেন পরের মরশুমে তাঁদের দল কেমন পারফর্ম করে (Kumar Sangakkara)।


