Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক সপ্তাহ আগেও সোশ্যাল (Kumbh Girl Monalisa) মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘মহাকুম্ভ ভাইরাল গার্ল’ মোনালিসা। ভিন ধর্মের প্রেমিক ফরমানকে বিয়ে করে হঠাৎই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কিন্তু সেই বিয়েকেই ঘিরে এবার তৈরি হয়েছে গুরুতর আইনি জটিলতা।
অবৈধ বিয়ে (Kumbh Girl Monalisa)
তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে (Kumbh Girl Monalisa) পুলিশ। জানা গিয়েছে, মোনালিসা-র বয়স নিয়ে বড় অসঙ্গতি রয়েছে। সরকারি নথি খতিয়ে দেখে তদন্তকারীদের দাবি, তাঁর জন্ম ২০০৯ সালের শেষ দিকে। সেই হিসেবে বিয়ের সময় তাঁর বয়স ছিল ১৮-এর অনেক নিচে, যা ভারতীয় আইনে সম্পূর্ণ অবৈধ।
পকসো আইনে মামলা দায়ের (Kumbh Girl Monalisa)
এই তথ্য সামনে আসতেই তাঁর স্বামী ফরমানের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের আওতায়ও অভিযোগ আনা হয়েছে। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে মধ্যপ্রদেশের খারগোন জেলা পুলিশ।
আরও পড়ুন: Pujarini Pradhan: ‘আমি নিখুঁত নই’-সমালোচনার মাঝেই আত্মসমালোচনায় পূজারিণী
জাল শংসাপত্র
তদন্তে আরও জানা গেছে, কেরলের একটি মন্দিরে তাঁদের বিয়ে হলেও, সেই সময় যে নথি ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিয়ের রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া জন্ম শংসাপত্রটি জাল হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। ফলে এই জাল নথি তৈরির পেছনে কারা যুক্ত, তা খুঁজে বের করাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, কুম্ভমেলার ভিড়ে সাধারণ এক বিক্রেতা হিসেবেই পরিচিত ছিলেন মোনালিসা। একটি ভিডিও ভাইরাল হতেই রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। কিন্তু সেই খ্যাতির মাঝেই ব্যক্তিগত জীবনের এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


