Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গম্ভীর ছাড়া নাইট বাহিনীর গতি নেই, এমনটাই মনে করেন ললিত মোদী (Gautam Gambhir)।
কেকেআর-কে পরামর্শ ললিত মোদীর (Gautam Gambhir)
আইপিএল-এ মোট তিনবার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই আইপিএল-এ চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচেই হার হয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট জুটেছে কলকাতার ভাগ্যে। একদিকে মিডিল অর্ডার ব্যর্থতা আর অন্যদিকে বোলিংয়ের করুণ হাল। সব মিলিয়ে কেকেআর যেন এক ছন্নছাড়া দল (Gautam Gambhir)।
কলকাতার সমর্থকদের বারবার হতাশ হতে হচ্ছে চলতি আইপিএল-এ। শুরু থেকেই ধুঁকছে রাহানের দল। একটা দিক নয়, সবদিক থেকেই নাজেহাল নাইট শিবির। প্রশ্নের মুখে রাহানের অধিনায়কত্ব এবং রিঙ্কু সিংয়ের ফর্ম। এমন অবস্থায় আইপিএল-এর প্রাক্তন কমিশনার ললিত মোদী কলকাতাকে জয়ে ফেরার রাস্তা বাতলে দিলেন। তিনি জানালেন গৌতম গম্ভীরকে ফেরানো হোক দলে। যদি প্রয়োজন হয় তবে দলের স্টেক দেওয়া বা তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরামর্শ দিলেন তিনি।

আইপিএল-এ যতবার কলকাতা সফল হয়েছে ততবারই দলের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে দুইবার এবং মেন্টর হিসেবে একবার। এক ভক্তের দাবি গম্ভীর ছাড়া কেকেআর কিছুই নয়। সেই বক্তব্যের সমর্থনে মোদীও মনে করেন গম্ভীর ছাড়া গতি নেই নাইটদের (Gautam Gambhir)।
আরও পড়ুন: Sujit Bose: সুজিত বোস না গিয়ে কেন ছেলেকে পাঠালেন ইডি দফতরে
তিনি বলেন, ‘একেবারেই ঠিক। KKR-এর সেরা ব্যক্তি ছিলেন গম্ভীর। তাই টিম ম্যানেজমেন্টের উচিত যে ভাবেই হোক, ওকে ফিরিয়ে আনা। প্রয়োজনে ইনসেন্টিভ দাও। শেন ওয়ার্নের মতো ইকুইটি দাও। দীর্ঘমেয়াদি চুক্তি করো, দলের মালিকানার অংশ দাও। প্রধান লক্ষ্য হওয়া উচিত গম্ভীরকে ফেরানো। প্রতিটা দলের মুখ হওয়া উচিত একজন ক্রিকেটার। কেকেআর-এর গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট হওয়া উচিত গম্ভীরের। ওঁর চেয়ে ভাল কেউ হতে পারে না।’
তিনি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন, ‘ওঁকে নিজের মতো কাজ করতে দিতে হবে, কোনও বাধা দিলে হবে না। দলের মালিকদের উচিত এ সবে মাথা না ঘামানো। দল চালানোর জন্য প্রতিভাবান ক্রিকেটার, কোচদের দায়িত্ব দেওয়া উচিত।’ তবে এখন দেখার পরবর্তী কী পদক্ষেপ নেয় নাইট টিম ম্যানেজমেন্ট (Gautam Gambhir)।


