Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল (Lashkar Module) সেল। দীর্ঘদিন ধরে পলাতক জঙ্গি সব্বির আহমেদ লোন-কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে বসেই ভারতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল সে।
কে এই গুপ্তচর? (Lashkar Module)
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সব্বির লস্কর-ই-তৈবা (Lashkar Module) সংগঠনের সক্রিয় সদস্য এবং প্রশিক্ষিত জঙ্গি। পাকিস্তানের মুজফ্ফরাবাদে অবস্থিত ট্রেনিং ক্যাম্পে সে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল। প্রায় দুই দশক ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই ব্যক্তি ভারতে অশান্তি ছড়ানোর জন্য বাংলাদেশ ও দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের কাজে লাগাত।
গুরুতর অভিযোগ (Lashkar Module)
সব্বিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ-কলকাতা সহ একাধিক জায়গায় হামলার সঙ্গে যুক্ত থাকার। বিশেষ করে ২০০২ সালের American Center attack-এর ঘটনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারীদের। হামলার আগে জঙ্গিদের থাকার জায়গা, যাতায়াত এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থা তৈরিতে সে বড় ভূমিকা নিয়েছিল।
আরও পড়ুন: Suvendu Adhikari: গাড়ি নেই, তবু কোটিপতি! কত সম্পত্তি শুভেন্দুর?
জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করাও ছিল তার প্রধান কাজ। AK-47 রাইফেল থেকে ম্যাগাজিন-এই সমস্ত অস্ত্র জোগাড় করে হামলাকারীদের হাতে তুলে দেওয়ার দায়িত্বে ছিল সে। এছাড়া হাওয়ালা মারফত আসা অর্থের ব্যবস্থাপনাও করত সব্বির, যা ব্যবহার করা হত জঙ্গি কার্যকলাপ চালাতে। উল্লেখযোগ্যভাবে, ২০০৭ সালেও তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিহাড় জেলে বন্দি ছিল। ২০১৮ সালে জামিনে মুক্তি পাওয়ার পর সে বাংলাদেশে পালিয়ে যায় এবং সেখান থেকেই নতুন করে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলে।
সম্প্রতি তার নেটওয়ার্কের বেশ কয়েকজন সদস্যকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়। এবার মূল চক্রী ধরা পড়ায় বড়সড় জঙ্গি চক্র ভাঙার সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা।


