Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কৃত্রিম বুদ্ধিমত্তা আজ বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই দ্রুত প্রভাব বিস্তার করছে (LinkedIn New Job)। অনেক সময় চারজনের কাজ মুহূর্তে, আরও নির্ভুলভাবে করে দিতে পারে AI। ফলে বহু হোয়াইট-কলার চাকরি ইতিমধ্যেই বিপন্ন। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে অটোমেশন লক্ষ লক্ষ পেশাদার চাকরি বিলুপ্ত করতে পারে। তবে এবার সেই ভয়কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন এক পদক্ষেপে নামছে ChatGPT নির্মাতা সংস্থা OpenAI। চাকরি হারানোর নয়, বরং চাকরি খোঁজার ক্ষেত্রেই এবার মানুষকে আরও AI-নির্ভর করে তুলতে চলেছে তারা।

এআই-চালিত চাকরি অনুসন্ধান (LinkedIn New Job)
OpenAI জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়েই তারা চালু করতে চলেছে একটি নতুন AI-চালিত পেশাদার প্ল্যাটফর্ম, যা সরাসরি LinkedIn-কে চ্যালেঞ্জ জানাবে। এই প্ল্যাটফর্ম চাকরি প্রার্থীদের জন্য যেমন আরও নির্ভুলভাবে উপযুক্ত কাজ খুঁজে দেবে, তেমনই কোম্পানিগুলিকেও তাদের প্রয়োজনমতো সেরা কর্মী খুঁজে পেতে সাহায্য করবে। OpenAI-এর অ্যাপ্লিকেশনস সিইও ফিজি সিমো এক ব্লগ পোস্টে লিখেছেন, “আমাদের লক্ষ্য হল কোম্পানির প্রয়োজন এবং কর্মীরা যা দিতে পারেন তার মধ্যে নিখুঁত মিল খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো।” এই পরিষেবা শুধু বড় সংস্থার জন্য নয়, বরং ছোট ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলির জন্যও সমানভাবে প্রযোজ্য হবে, বিশেষত যারা এআই-সম্পর্কিত প্রতিভা নিয়োগ করতে চান।

LinkedIn-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা (LinkedIn New Job)
এই উদ্যোগ OpenAI-কে সরাসরি LinkedIn-এর প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছে। উল্লেখযোগ্য যে, LinkedIn পরিচালনা করে Microsoft, আর OpenAI-এর সবচেয়ে বড় বিনিয়োগকারীও সেই Microsoft-ই। অর্থাৎ, Microsoft এখন দুই প্রতিদ্বন্দ্বী সংস্থারই মূল সমর্থক!

ChatGPT-এর বাইরে বিস্তার (LinkedIn New Job)
OpenAI এখন ChatGPT-র সীমা ছাড়িয়ে আরও নানা ক্ষেত্রে কাজ শুরু করেছে। সংস্থার সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, ফিজি সিমো এখন একাধিক নতুন অ্যাপ্লিকেশন তদারকি করছেন, এর মধ্যে রয়েছে চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম, একটি AI-চালিত ওয়েব ব্রাউজার, এবং একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। সব মিলিয়ে OpenAI নিজেদেরকে শুধুমাত্র চ্যাটবট নির্মাতা নয়, বরং বহুমুখী প্রযুক্তি সংস্থা হিসেবে গড়ে তুলতে চাইছে।
কর্মীদের প্রশিক্ষণে OpenAI Academy (LinkedIn New Job)
OpenAI শুধু চাকরি খুঁজে দেওয়াতেই থেমে নেই। তারা এবার কর্মীদের এআই-নির্ভর অর্থনীতির সঙ্গে খাপ খাওয়ানোর উদ্যোগও নিচ্ছে। এই লক্ষ্যেই তৈরি হচ্ছে OpenAI Academy, যেখানে কর্মীরা AI সম্পর্কিত দক্ষতার প্রশিক্ষণ ও সার্টিফিকেশন পাবেন।
সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের শেষের দিকে Walmart-এর সঙ্গে যৌথভাবে একটি পাইলট প্রোগ্রাম চালু হবে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অন্তত ১ কোটি আমেরিকানকে AI সার্টিফিকেশন প্রদান করা।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
চাকরি হবে এআই নির্ভর!
বিশেষজ্ঞদের মতে, OpenAI-এর এই পদক্ষেপ চাকরির ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
আগে যেখানে মানুষ নিজে খুঁজতেন উপযুক্ত কাজ, এখন AI নিজেই বিশ্লেষণ করে জানাবে কার জন্য কোন কাজ সবচেয়ে উপযুক্ত।



