Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের মাটিতে কি তবে শেষবারের (Lionel Messi Retirement) মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন কিংবদন্তি লিওনেল মেসি? এমনই আবেগঘন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। আর্জেন্তিনার হয়ে তাঁর বিদায়ী অধ্যায় কি শুরু হয়ে গেল? এই ম্যাচের পর সেই জল্পনা আরও জোরাল হয়েছে।
অবিশ্বাস্য মাইলফলক (Lionel Messi Retirement)
জাম্বিয়ার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে দুরন্ত জয় পেয়েছে (Lionel Messi Retirement) আর্জেন্তিনা। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তাঁর অসাধারণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর বিরতির ঠিক আগে নিজেই গোল করে ব্যবধান বাড়ান মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১৬তম গোল এবং গোটা কেরিয়ারে ৯০২তম গোল-এক অবিশ্বাস্য মাইলফলক।
বড় জয় নিশ্চিত (Lionel Messi Retirement)
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও নিজে শট না নিয়ে সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে সুযোগ করে দেন মেসি। কারণ, এই ম্যাচটি ওতামেন্দির কাছেও বিশেষ-সম্ভবত দেশের মাটিতে তাঁরও শেষ ম্যাচ। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর একটি আত্মঘাতী গোল ও ভালেন্তিন বার্কোর গোল মিলিয়ে বড় জয় নিশ্চিত করে আর্জেন্তিনা।
মেসির চোখে জল
তবে ম্যাচের ফলের চেয়েও বেশি নজর কেড়েছে আবেগঘন মুহূর্তগুলি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ও গ্যালারির সমর্থকদের স্লোগান শুনে চোখের জল লুকোতে পারেননি মেসি। সেই দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র।
আরও পড়ুন: US Iran War End: ট্রাম্পের লক্ষ্য পূরণ, এবার যুদ্ধ শেষের বার্তা?
ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বকাপই হতে পারে তাঁর শেষ বড় প্রতিযোগিতা। তাই দেশের মাটিতে এই ম্যাচটিই হয়তো তাঁর শেষ উপস্থিতি। সব মিলিয়ে, এক যুগের অবসানের ইঙ্গিত যেন স্পষ্ট-আর সেই কারণেই এই জয় শুধুই একটি ম্যাচ নয়, এক আবেগময় স্মৃতি হয়ে রইল ফুটবল বিশ্বের কাছে।


