Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডেটিং অ্যাপে আলাপ (Love Shock) থেকে শুরু হওয়া এক সম্পর্ক শেষ পর্যন্ত কীভাবে ‘ফাঁদে’ পরিণত হতে পারে, তারই এক চমকপ্রদ উদাহরণ সামনে এসেছে কলকাতায়। গল্পটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে-এক যুবক ও এক তরুণীর মধ্যে অনলাইনে পরিচয়, তারপর কথাবার্তা এগিয়ে যাওয়া, এবং শেষে দেখা করার সিদ্ধান্ত। সবকিছুই যেন ঠিকঠাক পথে এগোচ্ছিল।
‘পারফেক্ট ডেট’ (Love Shock)
তরুণীর প্রস্তাব অনুযায়ী, শহরের রানীকুটির (Love Shock) এলাকার একটি ক্যাফেতে দেখা করার ঠিক হয়। নির্দিষ্ট দিনে দু’জনের সাক্ষাৎও হয়। প্রথমে পরিবেশ ছিল একেবারে স্বাভাবিক-কফি, হালকা আড্ডা, সঙ্গে হুক্কা-সব মিলিয়ে যেন একদম ‘পারফেক্ট ডেট’। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে ছিল অপ্রত্যাশিত মোড়।
পরিকল্পিত ফাঁদ (Love Shock)
কিছুক্ষণ পরেই আসে বিল, আর সেটাই পুরো পরিস্থিতি বদলে দেয়। মোট বিল দাঁড়ায় ৮,৫০০ টাকা! এত বড় অঙ্ক দেখে হতভম্ব হয়ে পড়েন যুবক। অভিযোগ, এরপর ক্যাফের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন এবং দ্রুত টাকা মেটানোর জন্য চাপ সৃষ্টি করেন। সবচেয়ে বড় ধাক্কা আসে তখনই, যখন তিনি সাহায্যের জন্য সঙ্গিনীর দিকে তাকান-কিন্তু দেখা যায়, তরুণী ইতিমধ্যেই সেখান থেকে চলে গিয়েছেন। মুহূর্তে পুরো ‘ডেট’টাই যেন এক পরিকল্পিত ফাঁদে পরিণত হয়।
তদন্তকারীদের মতে, এই ধরনের প্রতারণাকে ‘হানিট্র্যাপ বিলিং ফ্রড’ বলা হয়। ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে অতিরিক্ত বিল ধরিয়ে টাকা আদায় করা-এই কৌশলেই কাজ করে এমন চক্র। অনেক ক্ষেত্রে একাধিক ব্যক্তি এতে জড়িত থাকে বলেও সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গুরুতর প্রতারণা হিসেবে দেখছেন, আবার কেউ মজার ছলে বলছেন-“ডেটে গিয়ে কফির বদলে ৮,৫০০ টাকার চমক!” তবে বিষয়টি যে সতর্ক থাকার বার্তা দিচ্ছে, তা বলাই বাহুল্য।


