Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্চ শেষ হতে না হতেই (LPG Price Hike) দেশজুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জোর জল্পনা। প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের দরের ভিত্তিতে এলপিজি (LPG) গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তাই ১ এপ্রিল থেকেই গ্যাসের দাম বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়ায় আশঙ্কা আরও বেড়েছে।
গুজব নাকি সত্যি? (LPG Price Hike)
তবে এই পরিস্থিতিতে গুজব ছড়ানো থেকে বিরত (LPG Price Hike) থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘এনার্জি লকডাউন’ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে আবার করোনা সময়ের মতো ফের লকডাউন হতে পারে বলেও দাবি করেন। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, দেশে এ ধরনের কোনও পরিকল্পনা নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণও নেই।

জ্বালানি ঘাটতির আশঙ্কা (LPG Price Hike)
সরকারের তরফে জানানো হয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। আগামী ৬০ দিনের জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাসের রসদ প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালীর সমস্যার জেরে বিকল্প ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই ৪১টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে ভারত। ফলে জ্বালানি ঘাটতির আশঙ্কা আপাতত নেই বলেই দাবি কেন্দ্রের।

আরও পড়ুন: Gas Thief: বাড়ি থেকে গ্যাস নিয়ে গেল চোর! থানায় দায়ের অভিযোগ!
অন্যদিকে, তেল বিপণন সংস্থাগুলিও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে, যাতে কোনও ঘাটতি না তৈরি হয়। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় চাপ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ১ এপ্রিল গ্যাসের দাম কমার সম্ভাবনা খুবই কম। বরং দাম বাড়ার সম্ভাবনাই বেশি। এলপিজির পাশাপাশি সিএনজি (CNG) ও পিএনজি (PNG) গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে। ফলে নতুন মাসের শুরুতে গ্যাসের দাম কোন পথে যায়, সেদিকেই নজর রয়েছে দেশবাসীর।


