Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্বালানি সংকট (LPG Shortage in Nabanna) চরমে। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে মন্দির, গ্যাসের আকাল সবর্ত্র। এবার সেই সংকটের ছায়া এবার নবান্নে। সিলিন্ডার না মেলায় নবান্নের হেঁশেল সচল রাখা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি কর্মীদের খাবারের জোগান কি এবার বন্ধ হতে চলেছে?
রিফিলিং মেলাই দায় (LPG Shortage in Nabanna)
প্রশাসনিক ব্যস্ততার মাঝে (LPG Shortage in Nabanna) নবান্নের কর্মীদের অন্যতম ভরসা ক্যান্টিনের খাবার। কিন্তু সেখানেই এখন আশঙ্কার মেঘ। জ্বালানি সংকটের কবলে পড়ে এবার টান পড়েছে নবান্নের রান্নায়। নবান্নের কর্মীদের জন্য প্রতিদিন অন্তত একটি সিলিন্ডার প্রয়োজন হয় এবং দুটি সিলিন্ডার মজুত রাখতে হয়, সেখানে এখন নতুন করে রিফিলিং মেলাই দায় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: Flight Price Hike: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব, আকাশছোঁয়া আবু ধাবি–দিল্লি উড়ানের ভাড়া!
বিঘ্নিত হতে পারে ক্যান্টিন পরিষেবা
প্রতিদিন নিয়ম মেনে নবান্নে দুটি করে সিলিন্ডার আসে। কিন্তু গত কয়েকদিন ধরে সরবরাহে টান পড়ায় থমকে যেতে পারে স্বাভাবিক ছন্দ। এবার সেই আশঙ্কাও দাঁনা বাঁধছে। রাঁধুনিদের দাবি, গ্যাস সিলিন্ডার না পাওয়া গেলে বিঘ্নিত হতে পারে ক্যান্টিন পরিষেবা। যদি দ্রুত পরিস্থিতির সমাধান না হয়, তবে সচিবালয়ের এই ব্যস্ত ক্যান্টিনে হাঁড়ি চড়বে কি না, তা নিয়েই দানা বাঁধছে আশঙ্কা।


