Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বর মাস (Lunar Eclipse) মানেই পূজোর প্রস্তুতি, তবে তার আগেই ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা-চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ৭ সেপ্টেম্বর রাতে আকাশে দেখা যাবে এই গ্রহণ। এই গ্রহণ ভারতের মাটি থেকেও দৃশ্যমান হবে। ফলে শাস্ত্র অনুযায়ী পালন করতে হবে সূতককাল। এই কাল হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
কখন ঘটছে গ্রহণ? (Lunar Eclipse)
চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৮ মিনিটে (Lunar Eclipse) এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিটে। অর্থাৎ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলবে এই জ্যোতিষীয় ঘটনা। যেহেতু গ্রহণ ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে, তাই এই সময় সূতককালও মানা হবে কঠোরভাবে।
সূতককাল ঠিক কখন থেকে? (Lunar Eclipse)
সাধারণ সূতককাল শুরু হবে গ্রহণের ৯ ঘণ্টা আগে (Lunar Eclipse), অর্থাৎ দুপুর ১২টা ১৯ মিনিট থেকে। শেষ হবে গ্রহণ সমাপ্তির সময়, রাত ১টা ২৬ মিনিটে। তবে শিশু, অসুস্থ ও বৃদ্ধদের জন্য সূতক কিছুটা শিথিল-তাঁদের জন্য সূতক শুরু হবে সন্ধে ৬টা ৩৬ মিনিটে।
কেন পালন করা হয় সূতককাল?
হিন্দু শাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর চারপাশের পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এই সময় আধ্যাত্মিক এবং শারীরিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ে বলেই বিশ্বাস করা হয়। সূতককালে কিছু নিয়ম পালন করলে এই অশুভ প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।

কী কী কাজ এড়িয়ে চলবেন?
সূতককালে পূজা, যজ্ঞ, হোম, গৃহপ্রবেশ, বিয়ে কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান করা উচিত নয়। এমনকি রান্না করা ও খাওয়াও নিরুৎসাহিত করা হয়। এই সময় শরীরচর্চা, চুল বা নখ কাটা, দাড়ি কামানো, বা যে কোনও রকম শারীরিক সাজসজ্জার কাজ বন্ধ রাখা শ্রেয়। নতুন ব্যবসা শুরু, গুরুত্বপূর্ণ চুক্তি, আর্থিক বিনিয়োগ ইত্যাদি নেওয়াও উচিত নয়। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই ভালো। পাশাপাশি মাংস, রসুন, পেঁয়াজ, মদ ইত্যাদি তামসিক খাদ্য এই সময় সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেন শাস্ত্রকারেরা।
আরও পড়ুন: Ganga Jal: গঙ্গাজলেই কাটবে দোষ, ঘরে রাখবেন কোথায়?
গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ নির্দেশ
এই সময় গর্ভবতী নারীদের ছুরি, সুচ বা অন্য কোনও ধারালো বস্তু ব্যবহার না করাই ভালো। কারণ সূতকের সময় অতিরিক্ত সাবধানতা না নিলে শিশু ও মায়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস।


