Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডাস্ট্রির কানাঘুষো কিংবা গুঞ্জনে (Madhumita Sarcar) শোনা যায় অনেক কথাই। মধুমিতা সরকারের বিয়ে নিয়ে কানাঘুষো ছড়িয়ে পড়েছিল বেশ কয়েক মাস আগে থেকেই। তা এবার কি সত্যি হতে চলেছে? সম্প্রতি মধুমিতা সরকারকে (Madhumita Sarcar) দেখা গেল হবু বরকে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কেনাকাটা করতে। যদিও এর আগে অনেকেই ধারণা করে নিয়েছিলেন, অভিনেত্রী হয়ত বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন । কিন্তু তিনি হয়ত সামনে আনতে চাইছেন না বিষয়টি। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। যা থেকে জানা যায় তিনি তাঁর বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। কাদের ছবি শেয়ার করেন অভিনেত্রী ? ক্যাপশনে কী লিখলেন ?
বিয়ের পিঁড়িতে বসা (Madhumita Sarcar)
অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল, মধুমিতা ও দেবমাল্যর (Madhumita Sarcar) বিয়ে নিয়ে। তবে তাঁদের পক্ষ থেকে কোনও স্পষ্ট জবাব আসেনি। ফলে অনেকে বিয়ের খবরটা গুঞ্জন বলেই ধরে নিয়েছিল। সম্প্রতি কয়েকদিন আগেই শোনা গিয়েছিল চলতি বছরে তাঁদের চার হাত এক হতে চলেছে । বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী । এক সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল , অভিনেত্রীর প্রিয় ঋতু শীতকাল। তাই সেই সময় তাঁরা বিয়ে করবেন । আর তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। বিয়ের সাজগোজ, প্ল্যানিং সবই নাকি ঠিক হয়ে গিয়েছিল অভিনেত্রীর। হয়ত তারই প্রথম পর্ব হিসেবে অভিনেত্রী কেনাকাটা শুরু করে দিলেন।
শেয়ার করলেন ছবি (Madhumita Sarcar)
মধুমিতা সরকার (Madhumita Sarcar) সোশ্যাল মিডিয়ায় চারজনের ছবি শেয়ার করেন । ক্যাপশনে লেখেন, “কেনাকাটার চলছে জোরকদমে হবু বর ও শাশুড়িকে নিয়ে …।” শেয়ার করা ছবিটিতে দেখা যায়, মধুমিতা ও দেবমাল্য পরেছেন কালো টিশার্ট ও নীল জিন্স । অভিনেত্রীর হবু শাশুড়ির পরনে রয়েছে সবুজ রঙের চুড়িদার । তাঁদের এই আনন্দ মুহূর্তের ছবি দেখে অনুরাগীরা ভীষণ খুশি।
আরও পড়ুন: Aamir Khan: ছেলের উপর রেগে লাল আমির? প্রকাশ্যে বললেন ‘নেপোকিড’
কে কী বললেন ?
অভিনেত্রীর শেয়ার করা পোস্ট নিয়ে কী বললেন অনুরাগীরা ? অভিনেত্রীর এক অনুরাগী লেখেন,’ আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক ,আগাম শুভেচ্ছা রইল। ‘ আরও এক অনুরাগী লেখেন,’ খুব ভালো লাগছে, এই ভাবে সুখে স্বাচ্ছন্দে কেটে যাক পরিবারের সাথে।’ অন্য আর এক অনুরাগী লেখেন,’ নতুন জীবন শুরুর জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে।’ তাছাড়াও অনেকেই ‘শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’ অর্থাৎ অভিনেত্রী নতুন জীবন শুরু করার আগেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
অনুরাগীদের চাওয়া
বলা যেতে পারে অভিনেত্রী মধুমিতার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে অভিনেত্রী আবার নতুন করে জীবন শুরু করবেন তা নিয়ে । তাই দেবমাল্য ও মধুমিতার বিয়ের খবরে অনুরাগীরা ভীষণ খুশি । ২০২৪ সালে অক্টোবরে প্রথম অভিনেত্রী তাঁর প্রিয় মানুষটিকে প্রকাশ্যে এনেছিলেন। তাঁদের দুজনের নানা ছবি মাঝেমধ্যেই সমাজমাধ্যমের পাতায় দেখা যায় । তবে তাঁদের মাখোমাখো প্রেমের কথা ও ছবি দেখে অনুরাগীরা চাইতেন, তাঁরা এক ছাদের তলায় আসুক। যদিও অভিনেত্রী সেসময় তাঁদের বিয়ের তারিখ খোলসা করেননি। এমনকি বিয়ের শাড়ি গয়না সে সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল শোনা গিয়েছিল । তবে বর্তমানে অভিনেত্রীর কেনাকাটার কথা শুনে খুশি তাঁর অনুরাগীরা।


