Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের জমকালো ভোজে (Maggi) হঠাৎ যদি পরিবেশন করা হয় ধোঁয়া ওঠা ম্যাগি, তা হলে কেমন লাগবে? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আধুনিক ভারতীয় বিয়ের আসরেও জায়গা করে নিচ্ছে এই জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডলস। আর অতিথিদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে, নতুন এই সংযোজন বেশ মন কাড়ছে সবার।
নির্ভরযোগ্য সঙ্গী (Maggi)
দীর্ঘদিন ধরে ম্যাগি ভারতীয় ঘরের (Maggi) পরিচিত নাম। দ্রুত রান্না করা যায়, সঙ্গে থাকে আলাদা স্বাদের মশলা-এই সহজ রেসিপিই তাকে সব বয়সের মানুষের কাছে প্রিয় করে তুলেছে। রাত জেগে পড়াশোনা, হোস্টেলের দিন, বৃষ্টিভেজা সন্ধ্যা কিংবা হালকা খিদের মুহূর্ত-সব ক্ষেত্রেই ম্যাগি যেন এক নির্ভরযোগ্য সঙ্গী। তাই এই খাবারের সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়া ও আবেগ।

গরমাগরম ম্যাগি (Maggi)
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ঝলমলে আলোকসজ্জায় (Maggi) সাজানো এক বিয়ের অনুষ্ঠানে সারি সারি খাবারের স্টলের মাঝখানে রয়েছে আলাদা ম্যাগি কাউন্টার। সাধারণত বিয়েবাড়িতে চাট, চাইনিজ বা বড়সড় বুফে দেখা যায়। কিন্তু এখানে অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে গরমাগরম ম্যাগির বাটি। এক অতিথি মজার ছলে বলেন, নুডলসের স্টল দেখা গেলেও ম্যাগির কাউন্টার খুব একটা চোখে পড়ে না। তিনি এটিকে নিজের ‘প্রথম প্রেম’ বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, দেশের প্রতিটি বিয়েতে ম্যাগি থাকা উচিত।

আরও পড়ুন: Vaibhav Sooryavanshi: ২২ লাখী গাড়িতে বৈভব আরও বৈভবশালী!
কাউন্টারের সামনে ভিড়
ভিডিওতে দেখা যায়, কাউন্টারের সামনে ভিড় লেগে আছে। অতিথিরা আগ্রহভরে অপেক্ষা করছেন পরিবেশনের জন্য। সমাজমাধ্যমেও নানা প্রতিক্রিয়া মিলেছে। কেউ লিখেছেন, ম্যাগি তো সবার প্রথম ভালোবাসা। আবার কেউ জানিয়েছেন, তাঁর নিজের বিয়েতেও ম্যাগি পরিবেশন করা হয়েছিল। কেউ মজা করে বলেছেন, তিনিও নাকি ভবিষ্যতে নিজের বিয়েতে এমন স্টল রাখবেন।



