Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ থাম্মা’র (Malaika Arora) নতুন মিউজিক অ্যালবাম থেকে প্রকাশিত হয়েছে ‘পয়জন বেবি’ গান। প্রকাশ্যে আসার পরই গানটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna) দেখা গিয়েছে ভিডিওটিতে, তবে দর্শকের চোখ কেড়েছেন মালাইকা অরোরা (Malaika Arora)। তাঁর গ্ল্যামার ও নাচের ঠুমকায় মুগ্ধ সকলেই।
ক্লাবের আলোয় ‘পয়জন বেবি’ (Malaika Arora)
গানটির প্রেক্ষাপট একটি নাইট ক্লাব (Malaika Arora)। এখানে রাতের পার্টি, আলো, মিউজিক ও নাচে জমজমাট পরিবেশ। সেই ক্লাবেই প্রবেশ করেন আয়ুষ্মান ও রশ্মিকা। কিছুক্ষণ পরেই ক্লাবের প্রাণবন্ত মুহূর্ত হয়ে ওঠেন মালাইকা অরোরা (Malaika Arora)। তাঁর উপস্থিতিতেই শুরু হয় ঝলমলে ডান্স পারফরম্যান্স। মালাইকার নাচে শরীরী হিল্লোর, ছন্দ এবং আত্মবিশ্বাস মুগ্ধ করেছে দর্শকদের। পরবর্তীতে রশ্মিকাকেও মালাইকার সঙ্গে নাচতে দেখা যায়। দু’জনের ডান্স এখন ট্রেন্ডিং।
মালাইকার সামনে ফিকে রশ্মিকা ! (Malaika Arora)
যদিও রশ্মিকা মান্দানা(Malaika Arora) জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু এই গানে মালাইকার উপস্থিতির সামনে তাঁকে কিছুটা ফিকে লেগেছে বলে মত অনুরাগীদের।
একজন ভক্ত মন্তব্য করেছেন, “রশ্মিকা ও মালাইকার নাচ ফাটাফাটি, তবে মালাইকা অনেক এগিয়ে।”
মালাইকা অরোরা (Malaika Arora) বহু বছর পর আবার বড় বাজেটের আইটেম সং-এ ফিরলেন। তাঁর স্টাইল, লুক এবং এক্সপ্রেশনে দর্শক যেন পুরনো ‘ছাইয়া ছাইয়া’ দিনের স্মৃতি ফিরে পেয়েছেন।
সঙ্গীত ও গানের দল
‘পয়জন বেবি’ গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন–জিগর ও দিব্যা কুমার। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটির তেজি বিট, লিরিকস ও ক্লাব-মুডের সাউন্ড এখন ইউটিউব এবং ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে। সোশ্যাল মিডিয়ায় গানটির রিল ভিডিও ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ ছুঁয়েছে। ভক্তদের মতে, “এ গান পার্টি সিজনের চার্টবাস্টার হতে চলেছে।”
ইউনিভার্সে নতুন অধ্যায়
‘পয়জন বেবি’ গানটি এসেছে আদিত্য সরপোদ্দার পরিচালিত নতুন ছবি ‘থাম্মা’ (Thamma) থেকে। এটি ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। এর আগে মুক্তি পেয়েছে স্ত্রী (২০১৮), ভেডিয়া (২০২২), মুঞ্জিয়া ও স্ত্রী ২ (২০২৪)।এই ছবিতে আয়ুষ্মান খুরানা ( Ayushmann Khurrana) অভিনয় করেছেন এক সাধারণ মানুষের চরিত্রে, যিনি হঠাৎ ভ্যাম্পায়ারে পরিণত হন। সেই অবস্থায় রশ্মিকা মান্দানার চরিত্রের প্রেমে পড়েন তিনি। কিন্তু তাঁদের প্রেমের গল্পে আসে এক ভয়ঙ্কর বাঁক । নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রের মুখোমুখি হতে হয় আয়ুষ্মানকে।
মুক্তির অপেক্ষায় ভক্তরা
ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন ও অমর কৌশিক। ‘ থাম্মা’ ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ‘পয়জন বেবি’-র সাফল্যে ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দর্শকের চোখ সিনেমা হলের দিকে । সবশেষে বলা যায়, মালাইকা, রশ্মিকা ও আয়ুষ্মানের এই অনন্য সংমিশ্রণ বড়পর্দায় কেমন ম্যাজিক দেখায়, সেটাই দেখার অপেক্ষা।


