Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রণক্ষেত্র ইংরেজবাজার শহরের জেলা স্কুলের এসআইআর-এর শুনানি কেন্দ্র। পুলিশের সামনেই দুই পক্ষের চরম হাতাহাতি চলে বেশ কিছুক্ষণ। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি মহিলারাও(Malda SIR)। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে।
পুলিশের সামনেই গন্ডগোল (Malda SIR)
এসআইআর-এর শুনানি উপলক্ষে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছায়। পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: Madhyamik: ভালই হল প্রথম দিনের মাধ্যমিক, পরবর্তী দিনগুলিতে মাথায় রাখবেন কোন কোন বিষয়?
মারধরে আক্রান্ত দুপক্ষ (Malda SIR)
হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল । পাল্টা ওই নির্বাচিত সদস্যের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার আরেকদল। হামলার ঘটনার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



