Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মাধ্যমিক পরীক্ষার্থীদের টুকলি করাতে সহযোগিতা করে বরখাস্ত শিক্ষক। পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষকের এমন কান্ড নজরে আসতেই বরখাস্তের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের(Malda Suspend)। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ঘটনা।অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলি পারভেজ।
পরীক্ষার্থীদের টুকলিতে সহযোগিতা (Malda Suspend)
তিনি মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন এই শিক্ষক নিজের দায়িত্বে থাকা ঘরের বাইরে অন্য ঘরে চলে যান এবং একটি কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন বলেই অভিযোগ। বিষয়টি পরিদর্শকদের নজরে আসতেই গোটা ঘটনা পর্ষদকে জানানো হয়। এরপরই বরখাস্ত নোটিশ দেয় মধ্যশিক্ষা পর্ষদ। তদন্ত না হওয়া পর্যন্ত শিক্ষকতা থেকে বরখাস্ত থাকবেন ওই শিক্ষক।
আক্রমণের সুর চড়াচ্ছে বিজেপি (Malda Suspend)
বরখাস্ত হওয়া শিক্ষক সানোয়ার আলি পারভেজ মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তীব্রভাবে আক্রমণের সুর চড়াচ্ছে বিজেপি। মণ্ডল বিজেপি সভাপতি সুভাষ যাদবের দাবি, পরীক্ষার্থীদের টুকলিতে সাহায্য করতে গিয়ে একজন শিক্ষকের বরখাস্তের ঘটনা বিরল। ওই শিক্ষক তৃণমূলের নেতা হওয়ায় তিনি সবকিছুই করতে পারবেন এমনটাই তাদের মনোভাব।
আরও পড়ুন: Hate Speech: মোদী আমলে ভারতে হেট স্পিচ বিস্ফোরণ: মুসলিম ও খ্রিস্টানরাই প্রধান লক্ষ্য
দায় এড়াল তৃণমূল (Malda Suspend)
যদিও তৃণমূলের দাবি, গোটা ঘটনা প্রশাসনের এবং পর্ষদের নজরে রয়েছে যে ধরনের পদক্ষেপ নেওয়ার তারা নিয়েছে। তদন্তের পর পর্ষদ সিদ্ধান্ত নেবে। তবে এই সমস্ত ঘটনার পিছনে তৃণমূলকে জড়িয়ে দেওয়া সঠিক নয়। ওই শিক্ষক দলের দায়িত্বে থাকলেও তার কর্মজীবন আলাদা। বিজেপির অহেতুক কথা বলাটাই কাজ তাই তারা করছে। বলে জানান মানিকচক ব্লক তৃণমূলক সহ-সভাপতি ইমরান হাসান।



