Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মালিতে এক বছরের বেশি সময় ধরে আটক ভারতীয় ইঞ্জিনিয়ার নীতিন গুলহানের মুক্তির দাবিতে মরিয়া হয়ে ছুটছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গুলহানে(Mali Engineer)। একটি আর্থিক বিরোধের জেরে তাঁর নিয়োগকারী সংস্থা সমস্যায় জড়িয়ে পড়ার পর থেকেই এই দুর্ভোগের শুরু। পরিবারটির অভিযোগ, সংস্থার মালিক বারবার আশ্বাস দিলেও জামিনের অর্থ জোগাড়ে কোনও বাস্তব পদক্ষেপ নিচ্ছেন না।
ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপের আবেদন (Mali Engineer)
প্রিয়াঙ্কা বলেন, “এক বছর বিদেশে জেলে কাটছে, বারবার প্রতিশ্রুতি মিলছে, কিন্তু কিছুই হচ্ছে না এই অনিশ্চয়তাই এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা।” তিনি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক (MEA)-সহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
নয়ডার সংস্থার মালি প্রজেক্টের হেড
পরিবারের দাবি, গুলহানে নয়ডার AEEPL সংস্থার হয়ে মালিতে জলবিদ্যুৎ ও বিদ্যুৎ প্রকল্পে প্রজেক্ট হেড হিসেবে কাজ করছিলেন। তাঁর ভূমিকা ছিল কেবল প্রযুক্তিগত প্রকল্পের; কোনও আর্থিক সিদ্ধান্ত বা চুক্তিতে তিনি যুক্ত ছিলেন না।
বৈঠকের পরই আটক
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যখন মালির রাষ্ট্রায়ত্ত সংস্থা Énergie du Mali-র সঙ্গে ব্যাংক গ্যারান্টি নিয়ে বিরোধ দেখা দেয়। একটি বৈঠকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত না থেকে অন্য প্রতিনিধির সঙ্গে গুলহানেকে পাঠান। বৈঠকের পরই তাঁকে আটক করা হয়।
অর্থের অভাবে জেলে (Mali Engineer)
যদিও আদালত গুলহানেকে জামিন দিয়েছে, তবু মুক্তির জন্য প্রয়োজন প্রায় ৩.৫ কোটি টাকার বন্ড যা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব। প্রিয়াঙ্কার অভিযোগ, সংস্থার মালিক এই অর্থ দেওয়ার আশ্বাস দিলেও বারবার তা পিছিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: PM Yuvraj: কনটেন্ট ক্রিয়েটরের অনুরোধে সাড়া, সোশাল মিডিয়ায় কী আবেদন মোদির?
গুলহানের মুক্তির দাবি (Mali Engineer)
এদিকে, জেলে গুলহানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকে তিনি বুকে ব্যথায় ভুগছেন। পরিবারের সঙ্গে যোগাযোগও সীমিত, আর বেতনও আংশিক দেওয়া হচ্ছে। পরিবারের আবেদন, ভারত ও মালির সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে নির্দোষ গুলহানের মুক্তি নিশ্চিত করে।



