Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিকূল আবহাওয়ার জেরে সফরসূচিতে (Mamata Banerjee) পরিবর্তন আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিমানে যাওয়ার বদলে শুক্রবার সড়কপথে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুরের পরেই যাত্রা শুরু হতে পারে এবং সেখানে রাত কাটানোর কথা রয়েছে তাঁর। ওই দিন কোনও জনসভা বা রাজনৈতিক কর্মসূচি নেই, ফলে বিশ্রাম নিয়েই পরের দিনের প্রস্তুতি নেবেন তিনি।
শনিতে শুরু প্রচার (Mamata Banerjee)
শনিবার থেকেই আবার শুরু হবে নির্বাচনী (Mamata Banerjee) প্রচার। সেদিন তিনটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর-পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি এবং পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে দুটি সভা করবেন তিনি। দুর্গাপুর থেকেই শনিবারের কর্মসূচিতে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিমান বিভ্রাট (Mamata Banerjee)
বৃহস্পতিবারের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্তে ঝোঁক (Mamata Banerjee) বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সেদিন ঝড়বৃষ্টির কারণে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান নির্ধারিত সময়ে নামতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। কখনও উচ্চতা বাড়ানো, কখনও কমানো-এমন পরিস্থিতিতে দমদমের আকাশে দীর্ঘক্ষণ ঘুরতে থাকে বিমানটি। এক পর্যায়ে বেহালার দিকেও সরে যায় সেটি।
জ্বালানি নিয়ে উদ্বেগ
এই দীর্ঘ অপেক্ষার সময়ে বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কতক্ষণ আকাশে থাকা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। তবে শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৯ মিনিট নাগাদ নিরাপদেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল অবতরণের অনুমতি দেয়নি বলেই এই পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: Weather Update: বঙ্গজুড়ে কালবৈশাখীর সতর্কতা! জেলায় জেলায় বৃষ্টি!
সব দিক বিবেচনা করেই শুক্রবারের যাত্রাপথে পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আবহাওয়ার অনিশ্চয়তা কাটলে পরবর্তী কর্মসূচি আগের মতোই এগোবে।


