Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে (Mamata Banerjee Campaign Raiganj) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা সেরে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছে তিনি একাধিক ইস্যুতে বিরোধীদের, বিশেষ করে বিজেপিকে নিশানা করেন। সভামঞ্চে জেলার তৃণমূল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সামনে এনে সকল ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, “প্রার্থীদের সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

বাংলার সম্প্রীতি নষ্টের চেষ্টা (Mamata Banerjee Campaign Raiganj)
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা (Mamata Banerjee Campaign Raiganj) বলেন, “যারা চায় বাংলার সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ।” তিনি অভিযোগ করেন, “আজ ভোটাধিকার, গণতন্ত্র কেড়ে নিচ্ছে। পরে মাছ, মাংস, ডিম খেতে দেবেনা।” তাঁর দাবি, বিজেপি বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চাইছে-“ওদের ধর্মের নাম অধর্ম, আর আমাদের ধর্মের নাম মানব ধর্ম।” বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা।” পাশাপাশি তাঁর কটাক্ষ, “বিজেপির সরকার, অত্যাচারী সরকার, লোককে অনাহারে মারার সরকার, স্বৈরাচারী সরকার।” তিনি আরও বলেন, “বাংলাকে করেছে বঞ্চনা, লাঞ্ছনা।”
নির্বাচনী প্রক্রিয়া নিয়েও সরব (Mamata Banerjee Campaign Raiganj)
নির্বাচনী প্রক্রিয়া নিয়েও সরব হন মমতা। প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, “নমিনেশন যখন ফাইল করবেন দেখে করবেন। ওঁরা গেম প্ল্যান করে রেখেছে, ওঁদের গেম প্ল্যান আমাদের ভেস্তে দিতে হবে।” একইসঙ্গে তাঁর অভিযোগ, “প্রার্থীদের বলে রাখি, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। তারা নির্দেশ দিয়েছে ডিএমদের, তৃণমূলের প্রার্থীদের বাতিল কর।” আর্থিক প্রতারণা নিয়েও সতর্কবার্তা দেন তিনি। বলেন, “কেউ গিয়ে যদি বলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিন, আমরা টাকা জমা করব, দেবেন না।” তাঁর দাবি, “আপনার অ্যাকাউন্টে ২ হাজার টাকা দিয়ে ১০ হাজার টাকা তুলে নেবে।”

বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ
বিরোধীদের বিরুদ্ধে আরও কড়া ভাষায় তিনি বলেন, “বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছো। বাংলার বদনাম করছো। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ।” এমনকি কটাক্ষ করে বলেন, “লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি মরতাম।” রাজ্যের উন্নয়ন প্রসঙ্গ তুলে মমতা বলেন, “আমরা বলি না, আমরা করে দেখাই। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল ৫০০ টাকা দিয়ে, এখন ১৫০০ এবং ১৭০০ টাকা।” পাশাপাশি প্রতিশ্রুতি দেন, “আগামীদিনে সকলকে বাড়ি করে দেওয়া হবে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে।”

আরও পড়ুন: AAP Raghab Chadha: বিজেপির সঙ্গে আপোষ রাঘবের, সিঙাড়া নিয়ে কথা সংসদে! মানতে পারেননি মুখ্যমন্ত্রী
শেষে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন, “বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আস্থা। বাংলাকে বাঁচাতে তৃণমূলই একমাত্র ভরসা।” তাঁর দৃঢ় ঘোষণা, “যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা।”


