Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পুনর্বাসন ও পুনর্গঠনের অবস্থা খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
উত্তরকন্যা-য় প্রশাসনিক বৈঠক (Mamata Banerjee)
উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা-য় প্রশাসনিক বৈঠকে (Mamata Banerjee) উত্তরবঙ্গের বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের — প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুনর্বাসন ও সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি পর্যালোচনা (Mamata Banerjee)
সূত্রের খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও সরকারি (Mamata Banerjee) পরিষেবা প্রদান কর্মসূচি পর্যালোচনা করবেন। রাজ্যজুড়ে প্রায় ১২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় নতুন একটি শিল্প প্রকল্পের উদ্বোধনও করতে পারেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Winter Forecast: জেলায় জেলায় শিরশিরানি হাওয়া, দরজায় কড়া নাড়ছে শীত…
বৈঠক শেষে ফের কন্যাশ্রীতেই রাত কাটাবেন বলে জানা গেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরে কলকাতা ফিরতে পারেন। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে, তিনি বুধবার সকালে ফিরে যেতে পারেন।

উত্তরবঙ্গে জারি পুনর্বাসনের কাজ
উত্তরবঙ্গে বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির পরই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলকাগুলিতে তিনি মেরামতি করে বাসযোগ্য করে তোলার নির্দেশ দেন। এলাকার মানুষদের পুনর্বাসন ও সহায়তার ঘোষণাও করা হয়। ভেঙে পড়া দুধিয়া ব্রিজের বিকল্প সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন। সেইমত পনের দিনেই দুধিয়ায় আয়রন ব্রিজের বিকল্প সেতু তৈরি করা হয়। ফলে যাতায়াতের সমস্যা কিছুটা হলেও মিটে যায়।


