Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কলকাতা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কেন নীরব প্রধানমন্ত্রী? নদিয়ার নির্বাচনী জনসভা থেকে এই প্রশ্ন তুলেই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে তদন্তের দাবিও তুললেন তিনি।

কলকাতায় হামলার হুঁশিয়ারি (Mamata Banerjee)
ভোটের আবহে এবার জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি নিয়ে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইস্যু, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এক বিস্ফোরক দাবি। পাক মন্ত্রী সম্প্রতি হুমকি দিয়েছেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে তাঁদের দেশ। প্রতিবেশী রাষ্ট্রের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও ভারত সরকারের তরফে মেলেনি কোনো কড়া প্রতিক্রিয়া।
আরও পড়ুন: Swapna Barman: দেবীর আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে স্বপ্না বর্মন
রবিবারই নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর ভাষণে একবারের জন্যও উঠে আসেনি পাকিস্তানের এই হুমকির প্রসঙ্গ। সোমবার নদিয়ার সভা থেকে এই মৌনতাকেই নিশানা করে মমতা বলেন, “পাকিস্তানের এক মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না? কেন বলতে পারলেন না যে কঠোর পদক্ষেপ করা হবে? তিনি কেন চুপ?”

আরও পড়ুন: DHR Growth: যাত্রী ও আয়ে রেকর্ড বৃদ্ধি : সাফল্যে উজ্জ্বল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
শুধু আক্রমণই নয়, এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগসাজশ আছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, “পাকিস্তানের ওই মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছে? আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।”



