Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আবহে ভবানীপুর কেন্দ্র এখন রাজনীতির (Mamata Banerjee Nomination) কেন্দ্রবিন্দু। এখানে মুখোমুখি লড়াইয়ে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে দুই পক্ষের মনোনয়ন পর্ব ঘিরেই বাড়ছে আগ্রহ।
মনোনয়ন বনাম মনোনয়ন (Mamata Banerjee Nomination)
শুভেন্দুর মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Mamata Banerjee Nomination) অমিত শাহ, যা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

অন্যদিকে, মমতার মনোনয়নেও বিশেষ কৌশল দেখা যাচ্ছে। তিনি বহুত্ববাদ এবং সম্প্রীতির বার্তা সামনে আনতে চাইছেন।

জানা যাচ্ছে, তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবকদের তালিকায় বিভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে রাখা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ভবানীপুরের ‘মিনি ইন্ডিয়া’ চরিত্রকে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। এই কেন্দ্রে বাঙালি ছাড়াও গুজরাতি, পঞ্জাবি, মারওয়ারি, মুসলিম এবং অন্য রাজ্য থেকে আসা বহু মানুষের বাস, যা এটিকে বৈচিত্র্যে ভরপুর করে তুলেছে।
আরও পড়ুন: Manipur Earthquake: ফের কেঁপে উঠল মণিপুর, কয়েকদিনের ব্যবধানে আবার ভূমিকম্প!
মনোনয়নের দিন বড় মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেই মিছিলেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বও সেই কর্মসূচিতে থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু প্রার্থী বনাম প্রার্থীর লড়াই নয়, বরং ‘মেরুকরণ বনাম বহুত্ববাদ’-এর লড়াই হিসেবেও দেখা হচ্ছে। মমতার এই কৌশল সেই বার্তাকেই আরও স্পষ্ট করে তুলছে।


