Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের পুরোহিত ও (Mamata Banerjee) মোয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, এই দুই সম্প্রদায়ের ধর্মীয় কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর ঘোষণা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, এতদিন (Mamata Banerjee) পুরোহিত ও মোয়াজ্জিনরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। এবার সেই পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের মাসিক ভাতায় ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু ধর্মীয় কর্মী আর্থিকভাবে কিছুটা হলেও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন সম্প্রদায় ও ঐতিহ্যকে সম্মান (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় জানান, সমাজের বিভিন্ন সম্প্রদায় ও ঐতিহ্যকে সম্মান জানানো এবং তাদের পাশে থাকা সরকারের দায়িত্ব। সেই ভাবনা থেকেই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য বজায় রাখতে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান মর্যাদা দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: Train Cancelled: হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন
ভোট ঘোষণার আগে ভাতা বৃদ্ধি
এই ঘোষণার সময়টিও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ রবিবার বিকেলেই দেশের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করার কথা রয়েছে Election Commission of India-র। তার কয়েক ঘণ্টা আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করেছে।


