Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে সম্প্রতি ‘এসআইআর আতঙ্কে’ মৃত (Mamata Banerjee) এবং অসুস্থ ব্যক্তিদের পরিবারের জন্য অর্থসাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান, রাজ্যে এই আতঙ্কের কারণে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে।
অর্থসাহায্য (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী বলেন, “এই মর্মান্তিক ঘটনার শিকার প্রতিটি পরিবারের (Mamata Banerjee) জন্য সরকার ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে।” পাশাপাশি, অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদেরও সাহায্য করা হবে। বর্তমানে ১৩ জন রোগে ভুগছেন। এদের মধ্যে ৩ জন বিএলও (বুথস্তরের আধিকারিক) রয়েছেন, যারা ‘কাজের চাপের’ কারণে অসুস্থ হয়েছেন। এই ১৩ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে।

এসআইআর (Mamata Banerjee)
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ‘এসআইআর’ কার্যক্রম ২৮ অক্টোবর থেকে চালু হয়েছে। প্রথম দিনেই উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। এরপর গণনাপত্র (এনুমারেশন ফর্ম) পূরণ ও জমা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু ঘটে। মুখ্যমন্ত্রীর দপ্তরের সূত্রের খবর, মৃতদের প্রায় অর্ধেকই আত্মহত্যা করেছেন। বাকিরা মারা গেছেন হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে।

আরও পড়ুন: Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি, নতুন রেকর্ড গড়ল তরুণ ক্রিকেটার!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, যারা এই আতঙ্কের কারণে অসুস্থ হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচের দায়িত্বও সরকার নেবে। এর মধ্যে যারা কাজের চাপ বা দায়িত্বপূর্ণ পদে থাকার কারণে সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের জন্য বিশেষভাবে অর্থসাহায্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


