Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মালদহে বিচারকদের ঘেরাও এবং (Mamata Banerjee) হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাতে একটি গ্রামে কাজ করতে যাওয়া সাতজন বিচারককে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে ফেরানোর সময় গাড়ির উপর ইট-পাটকেল ছোড়া হয় বলেও জানা গিয়েছে। এই ঘটনার জেরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যবাসীকে শান্ত থাকার বার্তা (Mamata Banerjee)
মুর্শিদাবাদের সভা থেকে তিনি এই ঘটনার জন্য সরাসরি (Mamata Banerjee) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে দায়ী করেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই এই অশান্তি তৈরি করা হয়েছে এবং এর জন্য তাঁর ইস্তফা দাবি করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে রাজ্যবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের আইনি সহায়তা দেবে রাজ্য। তবে কোনও অবস্থাতেই উত্তেজনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষকে প্ররোচিত করা হচ্ছে এবং সেই ফাঁদে পা দেওয়া উচিত নয়।

অন্য পথে রাজ্যের শাসন দখলের চেষ্টা? (Mamata Banerjee)
এই প্রসঙ্গে তিনি নেতা আসাউদ্দিন ওয়াইসির দিকেও অভিযোগের আঙুল তোলেন। মুখ্যমন্ত্রীর দাবি, বাইরের লোক এনে রাজ্যে উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে জিততে না পেরে অন্য পথে রাজ্যের শাসন দখলের চেষ্টা চলছে।

আরও পড়ুন: Ramayana First Look: প্রকাশ্যে ‘রাম’ রূপে রণবীর, দিওয়ালিতে আসছে রামায়ণ
মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের অশান্তির মাধ্যমে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা হতে পারে। তাই তিনি সকলকে সতর্ক করে বলেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। পাশাপাশি নির্বাচন পরিচালনাকারী সংস্থার ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে, মালদহের এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে, আর সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।



