Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে (Mamata Banerjee) রাজ্যের নারীশক্তিকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বাংলার নারীদের সংগ্রাম, সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনাও করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বার্তা (Mamata Banerjee)
নিজের বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, মানুষের পাশে (Mamata Banerjee) দাঁড়ানোই তাঁর সরকারের মূল লক্ষ্য। তাঁর মতে, রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাজ মানুষের উপর চাপ বাড়ানো বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের সংসার ও রান্নাঘরে পড়বে।

মহিলাদের পথে নামার ডাক (Mamata Banerjee)
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বাংলার মহিলাদের (Mamata Banerjee) পথে নামার ডাকও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রতিবাদের প্রতীক হিসেবে অনেক নারী কালো শাড়ি পরে রাস্তায় নামবেন। এই কর্মসূচির মাধ্যমে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করা হয়েছে। নারী দিবসের বার্তায় বাংলার ইতিহাসে নারীদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। তিনি শ্রদ্ধা জানান বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেসা-র মতো ব্যক্তিত্বদের।

আরও পড়ুন: Suryakumar Yadav: পাখির চোখ বিশ্বকাপ, তারপরই অবসরের পথে সূর্যকুমার?
একই সঙ্গে তিনি রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ প্রকল্পের কথাও তুলে ধরেন। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বর্তমানে প্রায় ২ কোটি ৪১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন বলে জানান তিনি। এছাড়া ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের স্মার্ট কার্ড পরিবারের মহিলা সদস্যের নামে দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যে কোটি কোটি মহিলা পেয়েছেন। ছাত্রীদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ‘রূপশ্রী’ প্রকল্পের মাধ্যমে বিয়ের সময় আর্থিক সহায়তা এবং ‘সবুজসাথী’ প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার কথাও তিনি তুলে ধরেন। নারীদের নিরাপত্তা জোরদার করতে ‘অপরাজিতা বিল’ পাশ করা হয়েছে এবং রাজ্যে একাধিক মহিলা থানা ও ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সমাজে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।


