Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনীতির ময়দানে প্রতিবাদ নতুন নয়। কিন্তু সেই প্রতিবাদ যখন কবিতার ভাষা পায় (Mamata Banerjee), তখন তা হয়ে ওঠে আরও গভীর, আরও তীক্ষ্ণ। SIR ইস্যুতে পথে নেমে আন্দোলন, প্রশাসনিক স্তরে চিঠি, সভা-মিছিলে সরব হওয়ার পাশাপাশি এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বইমেলায় প্রকাশিত হল তাঁর নতুন কবিতার বই ‘স্যার, ২৬-এ ২৬’। এই বই শুধুই সাহিত্য নয়, এটি এক রাজনৈতিক দলিল, এক প্রতিবাদের দলিল।

অভিযোগ ও রাজনৈতিক সংঘাত (Mamata Banerjee)
SIR চালু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, হেনস্তা করা হচ্ছে এবং এর জেরে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন, SIR-এর কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটেই বইটির সূচনাতেই
২৬টি কবিতা, ২৬-এর বার্তা (Mamata Banerjee)
‘স্যার, ২৬-এ ২৬’ বইটিতে মোট ২৬টি কবিতা রয়েছে। সংখ্যাটিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকেই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। কবিতাগুলির নামেই ধরা পড়ে ক্ষোভ, যন্ত্রণা আর প্রতিবাদের ভাষা, আতঙ্ক, লজ্জা, কুম্ভীরাশ্রু, ভাষার শিকার, লাশঘর, বিচার, বিদ্বেষ, লড়াই, শুধু ওরা থাকবে প্রতিটি শিরোনামই যেন বর্তমান সময়ের এক একটি ক্ষতচিহ্ন।

সরাসরি দিল্লির বিরুদ্ধে আক্রমণ (Mamata Banerjee)
বইয়ের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় লিখেছেন, “বঙ্গবাসীর জীবন তছনছ করে দিয়েছে বললেও কম বলা হয়। একটা মহল থেকে ক্রমাগত ভয় দেখানো চলছে সাধারণ মানুষকে। ফলে আতঙ্ক আর মৃত্যুমিছিল।” আরও তীব্র ভাষায় তিনি বলেন, “দু বছরের কাজ, দু’মাসে করতে হুকুম জারি করেছেন দিল্লির জমিদারেরা। সব দেখেশুনে প্রতিবাদে জ্বলে উঠেছি। যত দূর যেতে হয় যাব। তবু মেনে নেব না এই অত্যাচার।” এখানেই স্পষ্ট হয়ে যায়, এই বই কেবল সাহিত্যচর্চা নয় এটি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে এক রাজনৈতিক ঘোষণাপত্র।
কবিতাও আন্দোলনের হাতিয়ার (Mamata Banerjee)
বইপ্রকাশ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “SIR-এর হ্যারাসমেন্ট চলছে। ২৬-এ ২৬ কবিতার বই প্রকাশিত হয়েছে। SIR-এর কবিতা হিসেবেই বেরোচ্ছে এই বই।” এই বক্তব্যেই বোঝা যায়, কবিতাকে তিনি দেখছেন আন্দোলনের সম্প্রসারিত হাতিয়ার হিসেবে। ভাষা এখানে প্রতিবাদের অস্ত্র।

নির্বাচন কমিশন বনাম তৃণমূল (Mamata Banerjee)
SIR ইস্যুতে তৃণমূল কংগ্রেসের আক্রমণ শুধুমাত্র বিজেপির দিকেই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাকেও কেন্দ্র করে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি লিখে নিজেদের অবস্থান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কমিশনের আচরণে সমস্যা হচ্ছে, কোথায় সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়ছেন সবটাই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সেই চিঠিগুলিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: Bank: ধাক্কা ব্যাঙ্কিং পরিষেবায়, ৫ দিনের কাজের দাবিতে ডাক ব্যাঙ্ক ধর্মঘটের
একে অন্যের পরিপূরক
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনীতি আর সাহিত্য আলাদা করে দেখা যায় না। আগেও কবিতা, গান, চিত্রকলার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক ও মানবিক অনুভূতি প্রকাশ করেছেন। ‘স্যার, ২৬-এ ২৬’ সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন যেখানে কবিতা হয়ে উঠেছে প্রতিবাদের দলিল, আর বইমেলার মঞ্চ হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।



