Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের (Mamata on DA) দাবি মেটাতে অবশেষে বড় ঘোষণা। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার ভোট ঘোষণার ঠিক আগে সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ চলতি মাসের মধ্যেই কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
মামলার পর মামলা (Mamata on DA)
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের (Mamata on DA) ডিএ নিয়ে আইনি লড়াই চলছিল। আগে কলকাতা হয় কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার পরে আবেদন জানায় দেশের শীর্ষ আদালতে। সেখানেই মামলার শুনানিতে আদালত স্পষ্ট করে জানায়, ডিএ কর্মীদের আইনি অধিকার এবং তা মিটিয়ে দিতেই হবে।

শীর্ষ আদালতের নির্দেশ (Mamata on DA)
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু’টি কিস্তিতে পরিশোধ করতে বলা হয়। আদালত জানায়, প্রথম কিস্তি মার্চের ৩১ তারিখের মধ্যে দিতে হবে এবং বাকি অংশ মে মাসের মধ্যে মেটাতে হবে। এই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রা-র বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। বাকি বকেয়া ডিএ কীভাবে এবং কতদিনের মধ্যে দেওয়া হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা-র নেতৃত্বাধীন কমিটি।

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী, বাড়ল পুরোহিত-ইমাম ভাতা!
রাজ্য সরকারের দাবি
এর আগে রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, প্রায় ৩ লক্ষ ১৭ হাজারেরও বেশি কর্মীর নথি খতিয়ে দেখতে হচ্ছে। ২০১৬ সালের আগের বহু তথ্য এখনও হাতে লেখা সার্ভিস বুকের আকারে রয়েছে, যা ডিজিটাইজ করতে সময় লাগছে। এই কারণে ডিএ পরিশোধে বিলম্ব হচ্ছে বলেও দাবি করা হয়েছিল। যদিও এই দেরি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। আন্দোলনের ডাকও দেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরল রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।


