Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মুকুল রায়-এর (Mamata On Mukul Roy) প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সহকর্মী ও ভ্রাতৃসম নেতার আকস্মিক মৃত্যু তাঁকে ব্যথিত করেছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকাল থেকে সংগঠন গড়ে তোলার লড়াইয়ে মুকুলের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। দলের উত্থানের কঠিন সময়গুলোতে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

মমতার শোকবার্তা (Mamata On Mukul Roy)
শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের (Mamata On Mukul Roy) রাজনৈতিক জীবনের উত্থান-পতনের প্রসঙ্গও তোলেন। তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান এবং পরে আবার দলে প্রত্যাবর্তনের ঘটনাকেও তিনি স্মরণ করেন। মুকুলপুত্র শুভ্রাংশুর প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
প্রয়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়ক হিসেবে তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন অভিষেক।

আরও পড়ুন: WB Weather Rain Update: বসন্তের শেষে বৃষ্টিতে ভিজবে বঙ্গের একাধিক জেলা, কোথায় কোথায় পূর্বাভাস?
রাজনৈতিক শূন্যতার সৃষ্টি
রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও শোকবার্তা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে মুকুল রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবামূলক কাজের কথা উল্লেখ করেছেন। বঙ্গ রাজনীতিতে দীর্ঘ কয়েক দশকের সক্রিয় উপস্থিতি ছিল মুকুল রায়ের। তাঁর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল বলেই মত পর্যবেক্ষকদের।



