Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টে বুধবার এসআইআর (Mamata On SC) (বিশেষ নিবিড় সংশোধন) সংক্রান্ত শুনানিকে ঘিরে তৈরি হল নজিরবিহীন রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি। দেশের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে শীর্ষ আদালতে নিজের বক্তব্য রাখলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন সরাসরি অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং দাবি করেন, বাংলাকে পরিকল্পিত ভাবে নিশানা করা হচ্ছে।
মমতার অভিযোগ (Mamata On SC)
শুনানির সময় মমতা বলেন, ভোটার তালিকা (Mamata On SC) সংশোধনের নামে রাজ্যে ব্যাপক অনিয়ম চলছে। তাঁর অভিযোগ, রোল অবজার্ভারদের বিজেপিশাসিত রাজ্যগুলি থেকে আনা হয়েছে এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) কার্যত কোনও ক্ষমতাই নেই। মাইক্রো অবজার্ভারদের হাতেই নাম কাটার সিদ্ধান্ত হচ্ছে। এর ফলে ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এঁদের অনেকেই জীবিত, বৈধ নাগরিক এবং প্রকৃত ভোটার।

আধার কার্ড গ্রহণের নির্দেশ মানা হয়নি (Mamata On SC)
তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট আগে আধার কার্ড গ্রহণের নির্দেশ দিলেও বাস্তবে তা মানা হয়নি। আধারের বদলে অন্যান্য নথি চাওয়া হচ্ছে, যার ফলে বিশেষ করে পরিযায়ী শ্রমিক, বিয়ের পর পদবি বদলানো মহিলারা এবং কর্মসূত্রে বাইরে থাকা গরিব মানুষ সমস্যায় পড়ছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে।

আরও পড়ুন: Epstein files: যৌন সম্পর্কে লিপ্ত গেটস, ট্রাম্পের বিরুদ্ধেও অভিযোগ, প্রকাশ্যে বিস্ফোরক এপস্টিন ফাইলস
মমতা আদালতে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখানোর অনুমতিও চান এবং বলেন, তাঁর বক্তব্য রাখার অধিকার থাকা উচিত। প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁকে সময় দেন এবং আশ্বস্ত করেন যে একজনও যোগ্য নাগরিকের নাম অন্যায়ভাবে বাদ যাবে না। একই সঙ্গে প্রধান বিচারপতি জানান, আধার সংক্রান্ত বিষয়টি আদালতের বিবেচনাধীন এবং এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলা ফের শুনবে সুপ্রিম কোর্ট।


